এক নজরে ল্যাকমের প্রথম তিন দিন

মুম্বাইয়ে নয়, দিল্লিতে চলছে ভারতের ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় উৎসব, ল্যাকমে ফ্যাশন উইক। ২২ মার্চ থেকে ২৭ মার্চ চলবে এই উৎসব। একনজরে দেখে নেওয়া যাক, প্রথম তিন দিনের কয়েকটি উল্লেখযোগ্য কালেকশনের ছবি।
দীক্ষা খান্না ও প্রতিমা পান্ডের কালেকশনের নাম ‘জুলে’। কালেকশনটি ভারতের লাদাখের প্রাকৃতিক সৌন্দর্য থেকে অনুপ্রাণিত
ছবি: ইনস্টাগ্রাম থেকে
জুলে’ কালেকশনের পোশাক গায়ে ল্যাকমের মঞ্চে মডেল
ল্যাকমে ফ্যাশন উইকের সঙ্গে যুক্ত হয়েছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এখানে প্রতিবছর টেকসই ফ্যাশনের পোশাক প্রদর্শিত হয়। আর ‘সার্কুলার ডিজাইন চ্যালেঞ্জ’ নামে সেরা টেকসই পোশাকের ডিজাইনারের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার
মঞ্চে বলিউড তারকা ম্রুণাল ঠাকুর
মাসুম মিনাওয়ালা মেহতা হয়েছিলেন বরুণ বেহেলের শো স্টপার
টেকসই ফ্যাশনের সঙ্গে স্ট্রিট ফ্যাশনও পেয়েছে আলাদা গুরুত্ব
বরুণ বেহেলের এই কালেকশনের নাম ‘কুইন্ট এসেনশিয়াল’
মনোজ বাজপেয়িও হয়েছেন শো স্টপার
ছিলেন সোহা আলী খানও
‘ওহ ডোপামিন’ কালেকশনের পোশাকগুলো ‘ট্রাইবাল আর্ট’কে কেন্দ্র করে
উদ্বোধনী প্রদর্শনী হয়েছে খোলা মাঠে, অন্য রকম এক রহস্যময় আলোয়
ডিজাইনার রাহুল মিশ্রর পোশাকে মডেলরা