অস্কার থেকে কান চলচ্চিত্র উৎসব হয়ে ভারতীয় জনপ্রিয় পরিচালক করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টি—সবখানেই এ বছর আলো ছড়িয়েছে কালো। মানে, কালো রঙের পোশাক। তারকারা কালো রঙের পোশাক গায়ে চাপিয়ে আন্তর্জাতিক নানা উৎসবে তৈরি করেছেন ‘হাই ফ্যাশন মোমেন্ট’। এ বছর রেড কার্পেটে রঙের ক্ষেত্রে ট্রেন্ডে অন্যান্য রং থেকে বেশ খানিকটা এগিয়ে প্রথম অবস্থানে আছে কালো। কালোর চেয়ে বেশ পিছিয়ে পাশাপাশি অবস্থান করছে গোলাপি, লাল আর সাদা বা এগুলোর কাছাকাছি রং। মেরিল–প্রথম আলোতেও অনুসরণ করা হয়েছে লালগালিচার এই আন্তর্জাতিক ট্রেন্ড। যাঁরা মাড়িয়েছেন লালগালিচা, তাঁদের ভেতর অর্ধেকের বেশি অতিথির পরনে ছিল কালো পোশাক! ছবিতে দেখে নেওয়া যাক তাঁদের একাংশ।