মেরিল–প্রথম আলো পুরস্কার

লালগালিচায় তারকা দম্পতি

মেরিল-প্রথম আলোর এবারের আসরে আসা তারকা দম্পতিদের অধিকাংশ জায়াই পরেছেন শাড়ি। আর পতিদের পরনে ছিল নানা ধরনের পোশাক—স্যুট–প্যান্ট, শার্ট–প্যান্ট ও পাঞ্জাবি–পাজামা। শার্টের ওপর কোটিও চাপিয়েছেন কেউ কেউ। চলুন দেখে নেওয়া যাক কয়েক জোড়া জুটির ছবি।
ব্যক্তিগত জীবন ক্যামেরার আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন আরিফিন শুভ। কিন্তু মেরিল–প্রথম আলো পুরস্কার আয়োজনে যেন চেয়েও পারলেন না। ঠিক ক্যামেরার সামনে ধরা পড়ে গেছেন স্ত্রী অর্পিতা সমাদ্দারকে সঙ্গে নিয়ে
ছবি: প্রথম আলো
আলমগীর আর রুনা লায়লা দেশের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি। আরেক সংগীত তারকা সাবিনা ইয়াসমিনকে সঙ্গী করে রুনা লায়লা পেয়েছেন আজীবন সম্মাননা
দীর্ঘদিন পর ক্যামেরার সামনে হামিন আহমেদ–কানিজ সুবর্ণা দম্পতি
গুণী নির্মাতা কামার আহমাদ সাইমন ও প্রযোজক সারা আফরিন দম্পতি
দেশের আরেক গুণী দম্পতি তারিক আনাম খান ও নিমা রহমান
শাহেদ আলী ও দীপা খন্দকার দুজনেই ছোট পর্দার জনপ্রিয় মুখ
দীর্ঘ বিরতির পর আজিজুল হাকিম ও জিনাত হাকিম দম্পতির দেখা পাওয়া গেল
বাংলা চলচ্চিত্রের আরেক জনপ্রিয় জুটি নাঈম–শাবনাজ। পর্দায়ও ২১টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই জুটি
ওয়াহিদা মল্লিক জলি ও রহমত আলী দম্পতি। দেখে মনে হচ্ছে, দুজনাই মিলিয়ে পোশাক পরে এসেছেন। কিন্তু স্বীকার করলেন না!
লিটু আনাম ও হৃদি হক দম্পতি