কান চলচ্চিত্র উৎসবে তারা সুতারিয়ার ভিনটেজ লুক দেখে লোকে বলছে, ‘আলিয়ার চেয়ে অনেক ভালো’
জীবনযাপন ডেস্ক
কান চলচ্চিত্র উৎসবে এ বছর অভিষেক হলো বলিউড তারকা তারা সুতারিয়ায়।কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে দুটি লুকে হাজির হন তারা সুতারিয়া। ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট স্ট্র্যাপলেস গাউনে ক্ল্যাসিক ওল্ড-হলিউড গ্ল্যামারের আবহ নিয়ে হাজির হন ৩০ বছর বয়সী তারা।রোমানিয়ান ফ্যাশন ডিজাইনার রিয়া কোস্টার সাদা-কালো এই সুইটহার্ট নেকলাইন, ফিটেড সিলুয়েট এবং ভিনটেজ-অনুপ্রাণিত স্টাইলিংকে অনেক ফ্যাশন সমালোচক তুলনা করছেন অড্রে হেপবার্নের আইকনিক ‘ব্রেকফাস্ট অ্যাট টিফানিজ’–এর নান্দনিকতার সঙ্গে।লুকটির সঙ্গে তারা বেছে নিয়েছেন সফট কার্ল রেট্রো হেয়ারস্টাইল, ডিউই মেকআপ এবং মিনিমাল জুয়েলারি, যা দিয়েছে ‘ওল্ড মানি গ্ল্যামার’।তারার স্টাইলিস্ট তানিয়া ঘাবরি জানান, তারার এই লুক ‘ভিনটেজ গ্ল্যামার’–এর প্রতি তাঁর শ্রদ্ধা’। ছবি সম্পাদনায়ও আছে ভিনজেট আবহ।তারা ভূমধ্যসাগরপারে ফ্রেঞ্চ রিভেয়েরার শহর কানে উপস্থিত হয়েছেন ‘রেড সি ফিল্ম ফাউন্ডেশন’–এর আমন্ত্রণে। ‘উইমেন ইন সিনেমা গালা’–র একটি পর্বে অংশ নেবেন তিনি। এটি তারার এয়ারপোর্ট লুক। নব্বই দশকের সুপারমডেলদের এয়ারপোর্ট লুক থেকে অনুপ্রাণিত।দ্বিতীয় লুকেও তারা সুতারিয়া দেখা দেন রোমানিয়ান ফ্যাশন ডিজাইনার রিয়া কোস্টার নকশা করা অল ব্ল্যাক অফ শোল্ডার গাউনে।
বিজ্ঞাপন
গাউনটির নাটকীয় ড্রেপিং ও লম্বা ওপেরা গ্লাভস লুকটিকে একটা সিনেম্যাটিক আবহ দিয়েছে। অড্রে হেপবার্নের ফ্যাশনেও এমনটা দেখা যায়।লুকটির সঙ্গে তারা স্টাইল করেছিলেন জিমি চুয়ের হিল, শ্যনেলের ভিন্টেজ ইয়ার রিং আর সাঁ লরোঁর সানগ্লাসে।চুল সাজিয়েছেন নরম ঢেউ খেলানো স্টাইলে, আর মেকআপ ছিল সফট, পালিশড—পুরো উপস্থিতিতে ‘নীরব লাক্সারি’ ও ‘ফ্রেঞ্চ রিভেয়েরা সফেস্টিকেশন’–এর ভাব তুলে ধরে।অনেকেই এটিকে এলিজাবেথ টেইলর বা অড্রে হাপবার্ন ধাঁচের পুরোনো হলিউড গ্ল্যামারের আধুনিক সংস্করণ বলছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে তারার এসব লুক নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন ‘ভিনটেজ ফ্রেঞ্চ ও পুরোনো হলিউডের মিশ্রণ’, ‘পিওর ক্লাস’, ‘আলিয়ার চেয়ে অনেক ভালো’। আবার কেউ কেউ বলছেন লুকটি খুব নিরাপদ বা রিপিটেটিভ।তবে প্রায় সবাই একমত যে তারার হেয়ার ও মেকআপ স্টাইলিং ছিল অত্যন্ত পরিশীলিত। সেটির রেফারেন্সও সরাসরি আসে অড্রে হেপবার্নের স্টাইলিং থেকেই।