শারদীয় দুর্গাপূজায় একাল–সেকালের মিশেলে সাজতে পারেন এবার। পূজার কদিনের সাজ নিয়ে আগেই পরিকল্পনা করে রাখলে শেষ মুহূর্তে সময় নষ্ট হবে না। এখানে রইল পূজার সাজের কিছু নমুনা
জীবনযাপন ডেস্ক
কোটা কাপড়ের এমন স্কার্ট ও টপে পূজার সাজে ষষ্ঠীর এক বেলা থাকুন ফুরফুরে মেজাজেদিনের বেলা ঘুরতে বেরিয়ে গরম থাকলে চুলটা এভাবে বেণি করে নিতে পারেন। গয়নাতেও বাহুল্য না রেখে এমন হালকা কিছু বেছে নিতে পারেনব্লকের নকশা করা এই সুতি শাড়ির লুকে সপ্তমীর সকালে বেরিয়ে পড়তে পারেনলাল-সাদা নকশার এমন শাড়ি পরতে পারেন দশমীর দিনেও
অষ্টমীতে যাঁরা শাড়ি পরতে চান, দিনের বেলা এমন তুলতুলে শাড়িতে সাজতে পারেন। খাটো চুলের এই স্টাইল আপনাকে আশির দশকে নিয়ে যাবেশাড়ির সঙ্গে ব্লাউজটাও হওয়া চাই মানানসই
বিজ্ঞাপন
নবমীতে এমন এথনিক স্টাইলে নিজেকে তুলে ধরতে পারেন রঙিন ফিতার বেণিতে। স্লিভলেস পোশাকের সঙ্গে গয়না হিসেবে রিকশা সাজানোর উপকরণে অনুপ্রাণিত ভিন্ন রকম কিছু বেছে নেওয়া হয়েছেএই লুকটা হতে পারে রাতের সাজের জন্য আদর্শ। কোটার উজ্জ্বল টপ ও প্যান্টের সঙ্গে বিশেষভাবে নজর কাড়ে বিডসের এই মালাতরুণীদের এমন সাজ পূজার দিনে হবে বিশেষভাবে নজরকাড়া। লাল-সাদার লেয়ারিং পোশাকের সঙ্গে কড়ি ও কাপড়ের গয়না আর মাথায় ব্যান্ডেনাপ্রাকৃতিক রঙের রাঙানো শাড়ির সঙ্গে এই লুকও পূজার রাতে অন্য রকম দেখাবে। মেকআপের পাশাপাশি কার্ল হেয়ারস্টাইলে এসেছে অভিজাত ভাব