নিউইয়র্কে কনে দেখা আলোয় অভিনেত্রী পারসা ইভানার ৭টি ছবি

বেশ কিছুদিন ধরে অভিনেত্রী পারসা ইভানা ছবি দিচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে
ছবি: ফেসবুক থেকে
আজ ১৯ আগস্ট পারসা বেশ কিছু ছবি দিয়েছেন, যা নিউইয়র্কের স্লিপি হলোতে তোলা
সন্ধ্যা নামার মুখে তোলা পারসার ছবিগুলোতে তাঁকে দেখা যায় টি–শার্ট আর জিনসের প্যান্টের ক্যাজুয়াল লুকে
ক্ল্যাসিক ব্রেটন স্টাইলের স্ট্রাইপ টি-শার্টটি পুরো লুকে স্টাইলিশ আবহ এনেছে
খোলা চুল আর হুপ কানের দুলের সঙ্গে পারসার মেকআপ খুবই মিনিমাল
হাডসন নদীর তীরের এই গ্রাম নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৪৮ কিলোমিটার উত্তরে অবস্থিত
বিখ্যাত মার্কিন লেখক ওয়াশিংটন আর্ভিংয়ের জনপ্রিয় গথিক গল্প ‘দ্য লেজেন্ড অব স্লিপি হলো’ এই জায়গাকে কেন্দ্র করেই লেখা