২০২৪ সালে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস কজমো’তে অংশ নিয়ে আলোচনায় আসেন ফারজানা ইয়াসমিন অনন্যা। এক সপ্তাহ আগে থাইল্যান্ডে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের ফটোশুটে অংশ নেন তিনি। সেই ফটোশুটে অনন্যা ছাড়াও বাংলাদেশ থেকে অংশ নেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ খেতাবজয়ী তানজিয়া জামান মিথিলা। এই দুজন ছাড়াও চারটি ভিন্ন দেশের আরও পাঁচজন আন্তর্জাতিক মডেল ছিলেন ফটোশুটে
