নিজের গায়েহলুদে এত হেসেছি যে গালে ব্যথা হয়ে গেছে: জেনিফার উইঙ্গেট

ভারতের ছোট পর্দার বড় তারকা জেনিফার উইঙ্গেটের গায়েহলুদের ছবি ভাইরাল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আগস্ট মাসের প্রথম রোববার (২ আগস্ট) ভারতে পালিত হলো বন্ধু দিবস। সেই দিবস উদ্‌যাপনে গায়েহলুদের ছবিগুলো দিয়ে একটি ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ৪১ বছর বয়সী জেনিফার উইঙ্গেট
গায়েহলুদের ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছেন ‘গাল মিঠঠি মিঠঠি বোল’ গান
ক্যাপশনে লিখেছেন, ‘আমার গায়েহলুদ নিছক একটা উদ্‌যাপন ছিল না, বরং ছিল ভালোবাসায় ভরা একটি ঘর’
জেনিফার লিখেছেন, ‘প্রতিবার এই ছবিগুলোর দিকে তাকালে নতুন কিছু চোখে পড়ে—কোনো হাসি, কোনো আলিঙ্গন, কেউ আমাদের জন্য উল্লাস করছে, আবার কেউ নিশ্চিত করছে যেন সবকিছু নিখুঁতভাবে সম্পন্ন হয়’
জেনিফার আরও লেখেন, ‘অনেকে বলেন, তাঁদের জীবনে দারুণ কিছু বন্ধু আছে বলে তাঁরা ভাগ্যবান। জীবনে নিশ্চয়ই আমি এমন কোনো ভালো কাজ করেছি, যার জন্য তোমাদের মতো বন্ধু পাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি সত্যিই এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ’
বন্ধু দিবস আর গায়েহলুদের আনন্দ যেন মিলেমিশে একাকার জেনিফারের ক্যাপশনে, ‘নিজের গায়েহলুদে হাসতে হাসতে গালে ব্যথা হয়ে গেছে। জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হলো সেই মানুষগুলো, যারা সব সময় তোমার পাশে দাঁড়িয়ে থাকে। বন্ধু দিবসে আমি তোমাদের ধন্যবাদ আর শুভেচ্ছা জানাতে চাই, আমার সবচেয়ে প্রিয় মানুষেরা। তোমরা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ’
ইনস্টাগ্রামে অনেকেই এই ছবিগুলো রিপোস্ট করে লিখছেন, ‘মনে হচ্ছে এ বছর বসন্ত একটু আগে আগেই চলে এসেছে’। গায়েহলুদের অনুষ্ঠান হয় ৪ জুলাই ২০২৬ ভারতে, জেনিফারের পৈতৃক বাড়িতে
২০২৬ সালের ১৬ জুলাই যুক্তরাজ্যের একটি শতবর্ষী পুরোনো দুর্গে একটি গোপন ও ছোট আয়োজনে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি ৪১ বছর বয়সী জেনিফার ও ৪২ বছর বয়সী উইলিয়াম ইসমাইলের বিয়ে হয়
এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আকাশে একটা পরি উড়ছিল, সে কিছুক্ষণের জন্য বিয়ের আনুষ্ঠানিকতা সারতে পৃথিবীতে নেমেছে’
জেনিফার উইঙ্গেট ও উইলিয়াম অন্তত ৩ বছর বিয়ের আগে লুকিয়ে প্রেম করেছেন। ব্রিটিশ নাগরিক উইলিয়াম ইসমাইল ফাইন্যান্স পেশাজীবী ও ব্যবসায়ী। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও সিঙ্গাপুরের এমএইচসি ডিজিটাল গ্রুপে কর্মরত
জেনিফার উইঙ্গেট ও উইলিয়ামের সম্পর্কের বিষয়টি আগাগোড়াই গোপন রেখেছিলেন। আর বিয়ের আগে কখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি
তৈরি হচ্ছে জেনিফারের বিয়ের পোশাক
বিয়ের পোশাক তৈরির আরেকটি মুহূর্ত
‘আই ডু’ বলার জন্য জেনিফার তৈরি
দুটি হাত হলো এক
গায়েহলুদে জেনিফারের পরনে ছিল সেজ-গ্রিন (হালকা সবুজ) রঙের এমব্রয়ডারি করা মখমলের লেহেঙ্গা-চোলি। সঙ্গে ছিল হালকা অরগাঞ্জা দোপাট্টা
গয়নায় ছিল স্টেটমেন্ট ইয়াররিং, বালা ও মিনিমাল মেকআপ, মোটের ওপর জেনিফারের লুক ছিল খুবই স্বাভাবিক আর এলিগ্যান্ট
বিয়েতেও জেনিফার লুক ছিল খুবই মিনিমাল, ক্ল্যাসি ও এলিগ্যান্ট
বিয়ের ঠিক আগমুহূর্তের নার্ভাসনেস