ঈদের সাজপোশাকে শেহতাজ-প্রীতম দম্পতি, দেখুন ১০টি ছবি

ঈদে শেহতাজ সাধারণত গজ কাপড় কিনে পোশাক বানান। প্রীতম জানালেন, বসুন্ধরা সিটি শপিং মল ও যমুনা ফিউচার পার্ক থেকে সাধারণত কেনাকাটা করেন তিনি। ২০২৩ সালে নকশার প্রচ্ছদে ঈদের সাজপোশাকে উপস্থিত হয়েছিল এই দম্পতি। সেই ছবিগুলো দেখে নিন আরেকবার।

শেহতাজ-প্রীতম দম্পতি ঈদের দিন ঐতিহ্যবাহী পোশাক পরতে ভালোবাসেন
ছবি: কবির হোসেন
নকশার প্রচ্ছদের জন্য ২০২৩ সালে প্রীতম-শেহতাজ ঈদের সাজপোশাকে উপস্থিত হয়েছিলেন।
ঈদের দিন সকালে হালকা রঙের পোশাক পরতে পছন্দ করেন শেহতাজ
দুপুরের দিকে দাওয়াতে গেলে দুজনই একটু গর্জিয়াস পোশাক পরেন
চাঁদনী চক ও পিংক সিটি থেকে গজ কাপড় কিনে পোশাক বানাতে ভালোবাসেন শেহতাজ
একটু ঢিলেঢালা ওভারসাইজ পোশাক পরতে ভালোবাসেন শেহতাজ, সাদা পাঞ্জাবিতে স্নিগ্ধ প্রীতম
ছোটবেলায় মা–বাবার হাত ধরে ঈদের কেনাকাটা করতে যাওয়ার দিনগুলো দুজনই বেশ মিস করেন
প্রয়াত মা–বাবাকে ঈদের দিনগুলোয় একটু বেশিই মিস করেন শেহতাজ।
ভালো পোশাক পরার সামর্থ্য যাদের নেই, তাদের জন্য ঈদের সময় কেনাকাটা করেন শেহতাজ–প্রীতম দম্পতি
এবারও ঈদে দুজনেরই দেশের বাইরে থাকার পরিকল্পনা আছে