মালদ্বীপ সফরে কেয়া পায়েলের বিভিন্ন লুক, দেখুন ১১টি ছবি

সম্প্রতি মালদ্বীপ বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী কেয়া পায়েল। সেই সফরের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। সমুদ্রে ভাসতে ভাসতে ফল খাওয়া, হাঙরের সঙ্গে ভেসে বেড়ানো থেকে সমুদ্রে মাছ ধরার চেষ্টা—সবই আছে কেয়ার পোস্টে। তাঁর এই সফরের বিভিন্ন লুক দেখুন।

পাউডার ব্লু রঙের টপের সঙ্গে সিল্কের লম্বা স্কার্ট পরেছেন কেয়া পায়েল। মাথায় সান হ্যাট
কেয়া পায়েল
পোশাকটির ওপরে স্বচ্ছ নেটের শ্রাগ। শ্রাগটিতে ফুল ও প্রজাপতির এমব্রয়ডারি। পোশাকটি ‘সেলিব্রিটিস চয়েস’ থেকে নেওয়া
প্যাস্টেল নীল শেডের স্লিভলেস ব্লাউজের সঙ্গে হালকা গোলাপি ও প্যাস্টেল নীল রঙের অরগাঞ্জা শাড়িতে কেয়া
শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছেন গোলাপি রঙের কাশ্মীরি চুড়ি
ব্যাকলেস ব্লাউজে ব্যবহার করা হয়েছে ঝালর
লং ম্যাক্সিতে লিফ ফ্লোরাল প্রিন্ট। চোখে রোদচশমা
ওপেন ব্যাক পোশাকটির সঙ্গে পায়েল চুলে করেছেন মেসি বান
কর্সেট টপ ও সাটিন স্কার্ট পরে হাঙরের সঙ্গে ভেসে বেড়াচ্ছেন অভিনেত্রী
এই ভ্রমণে নো–মেকআপ লুকেই দেখা গেছে কেয়া পায়েলকে। মাথায় হেড চেইন, যাতে আছে ঝিনুক ও পুঁতি
সমুদ্রের তীরে স্লিভলেস ফ্লোরাল প্রিন্টের পোশাক পরে ডিনার ডেটের ছবি পোস্ট করেছেন কেয়া পায়েল
ক্যাপশনে লিখেছেন ইংরেজ গায়ক এড শিরানের ‘পারফেক্ট’ গানের লাইন, ‘আই ফাউন্ড লাভ, ফর মি’