নাম নিরঞ্জন মণ্ডল। তবে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ‘লাফটারসেন’ নামেই পরিচিত ভারতের কলকাতার এই কনটেন্ট ক্রিয়েটর।কখনো চা, কখনো বিস্কুট, কখনো মুড়ির ভূমিকায়ও অভিনয় করেন নিরঞ্জন। দৈনন্দিন জীবনের সাধারণ বিষয়গুলোই তিনি মজা করে তুলে ধরেন।
বিজ্ঞাপন
ফেসবুকে লাফটারসেনের অনুসারী (ফলোয়ার) ১১ লাখের বেশি। ইনস্টাগ্রামেও প্রায় ১২ লাখ।
সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হেঁটে আলোচনায় এসেছেন এই বাঙালি কনটেন্ট ক্রিয়েটর। মজা করেই নিরঞ্জন মণ্ডল কান থেকে একটি ভিডিও আপলোড করে লিখেছেন, ‘এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র ভুলে গিয়েছিলাম বলে গণিত শিক্ষক একবার বলেছিলেন, “লাইফে বেশি দূর এগোতে পারবে না।”এখন ফ্রান্সে বসে কাঁদছি, কারণ এখনো সূত্রটা মনে করতে পারতে পারছি না।’ কানে সাদা পোশাকে নজর কেড়েছেন লাফটারসেন। ইনস্টাগ্রামে জানিয়েছেন, নিচের অংশে জড়ানো ভারতীয় জামদানিটি ইয়ার্ন স্টোরি কলকাতা থেকে নেওয়া। রঙিন এই পোশাকটি নিরঞ্জন নিয়েছেন বোবো ক্যালকাটা থেকে।অভিনয়েও নাম লিখিয়েছেন এই ইনফ্লুয়েন্সার। ‘বীরাঙ্গনা’ নামে একটি ওয়েব সিরিজেও দেখা গেছে তাঁকে।