গণমাধ্যম ও সাংবাদিকতার কোর্স চালু করছে নর্থ সাউথ ইউনিভার্সিটি

নর্থ সাউথ ইউনিভার্সিটি
নর্থ সাউথ ইউনিভার্সিটি

গণমাধ্যম ও সাংবাদিকতার ওপর ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস) ডিগ্রি চালু করতে যাচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একঝাঁক তরুণ সাংবাদিক গড়ে তোলার লক্ষ্যে এই কোর্স চালু হতে যাচ্ছে। শুধু সাংবাদিকতা নয়, টেলিভিশন ও রেডিওর অনুষ্ঠান প্রযোজনা, বিজ্ঞাপন, জনসংযোগসহ নানা ক্ষেত্রে উচ্চতর শিক্ষা গ্রহণ ও গবেষণার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আগামী ফল সেমিস্টার থেকে, অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও জাপান থেকে সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা নেওয়া শিক্ষকেরা নর্থ সাউথে সাংবাদিকতার ক্লাস নেবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষকদের মধ্যে থাকছেন প্রাক্তন সাংবাদিকও।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, শর্ত সাপেক্ষে যোগ্য শিক্ষার্থীদের শতভাগ পর্যন্ত বৃত্তি বা আর্থিক সহযোগিতা পাওয়ার সুযোগ থাকছে। ভর্তির জন্য আবেদন করতে হবে আগামী ১০ আগস্টের মধ্যে। ভর্তি পরীক্ষা হবে আগামী ১৩ আগস্ট। ভর্তির আবেদনের জন্য এই লিংকে ক্লিক করুন।