স্বাস্থ্য জিজ্ঞাসা

এক বছর ধরে অনিয়মিত পিরিয়ড, কী করতে পারি?

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।

প্রশ্ন

আমার বয়স ১৫ বছর ছুঁই ছুঁই। এক বছর ধরে পিরিয়ড অনিয়মিত হচ্ছে। প্রথম দিন স্বাভাবিক হয়, এরপর খুব অল্প পরিমাণে হয়। হঠাৎ হঠাৎ ব্যথা হয়। এ অবস্থায় আমি কী করতে পারি?

নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ

সাধারণত মেয়েদের পিরিয়ড বা মাসিক শুরু হয় ১০ থেকে ১১ বছর বয়সে। এরপর এক কি দুই বছর এ রকম অনিয়মিত হতে পারে এবং পরিমাণে কম–বেশি হতে পারে। ওজন নিয়ন্ত্রণে আছে কি না, তা খেয়াল রাখতে হবে। প্রতিদিন হালকা ব্যায়াম করতে হবে। পরিমিত খাবার খেতে হবে। তবে কিছু পরীক্ষা করে দেখতে হবে, অন্য কোনো সমস্যা আছে কি না। যেমন থাইরয়েড হরমোন, প্রোল্যাকটিন, ইউএসজি লোয়ার অ্যাবডোমেন পরীক্ষা। সবকিছু ঠিক থাকলে ভয়ের কিছু নেই।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. আফজালুন্নেছা চৌধুরী, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা।

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই-মেইল: proshastho@prothomalo.com

ফেসবুক পেজ: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫