
মিলভিক, বিশ্বব্যাপী পরিচিত বিমা নামে। এই বৈশ্বিক প্রতিষ্ঠান প্রযুক্তি ব্যবহার করে অসংখ্য মানুষকে প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, সাশ্রয়ী ও সহজে ব্যবহারযোগ্য ইনস্যুরেন্স ও ডিজিটাল স্বাস্থ্যসেবা নিশ্চিত করে থাকে। এই প্রতিষ্ঠান বাংলাদেশে কোভিডকালের চিকিৎসাসেবাকে সহজ করতে নিয়ে এসেছে বিশেষ স্বাস্থ্যসেবার বিমা প্যাকেজ। প্যাকেজ গ্রহণের তিন মাসের মধ্যে কোভিডে আক্রান্ত হলে স্বাস্থ্যসেবা কভারেজ এবং তাৎক্ষণিক ও নিয়মিত টেলি-ডাক্তার পরামর্শসেবা নিশ্চিত করবে এই সেবা।
বাংলাদেশি গ্রাহকদের জন্য বিশেষায়িত কোভিড-১৯ প্যাকেজ চালু করেছে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা ও ইন্সিওরটেক প্রদানকারী প্রতিষ্ঠান মিলভিক।
১০ বছরে পা রাখা মিলভিক (যা বিশ্বব্যাপী বিমা নামে পরিচিত), এই অঞ্চলে অনগ্রসর জনগোষ্ঠীর, বিশেষ করে যারা আর্থিক সমস্যার সম্মুখীন, তাদের জন্য বিমা ও স্বাস্থ্য সমাধান দিয়ে থাকে। বাংলাদেশে যারা করোনা অতিমারির ভয়াবহ প্রভাবের মুখোমুখি, তাদের জন্য কোভিড-১৯ সেবাটি বিশেষভাবে সাজিয়েছে মিলভিক।
মিলভিক ইতিমধ্যেই বাংলাদেশের ৩.৭ কোটি মানুষসহ আরও ৮টি দেশে টেলিমেডিসিন ও বিমা সুবিধা দিয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত ১০ লাখ গ্রাহককে টেলিমেডিসিন পরামর্শ প্রদান করেছে।
প্যাকেজটি সেসব গ্রাহকের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে, যাঁরা যেকোনো মুহূর্তে ভাইরাসে সংক্রমিত হতে পারেন। মাত্র ১ হাজার ২০০ টাকার প্যাকেজটিতে গ্রাহক রেজিস্ট্রেশনের সময় থেকে পরবর্তী তিন মাস পর্যন্ত কোভিডসংক্রান্ত স্বাস্থ্যসেবা পাবেন। গ্রাহকদের মধ্যে কারও কোভিডের উপসর্গ দেখে দিলে বা সন্দেহ হলে, তাঁরা তাঁদের করণীয় সম্পর্কে যেকোনো সময় (দিন-রাত) ২৪ ঘণ্টা মিলভিক ডাক্তারদের সঙ্গে টেলিফোনে পরামর্শ করতে পারবেন।
মিলভিক চিকিৎসেকরা প্রতি ৪৮ ঘণ্টার মধ্যে রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজন হলে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে, যেখানে তাঁরা ২০ দিনের জন্য কভারেজ পাবেন। এ ছাড়া গ্রাহকদের নিয়মিতভাবে বর্তমান কোভিড পরিস্থিতি সম্পর্কে নির্ভুল ও সমসাময়িক তথ্যও দেওয়া হবে। ভাইরাস সংক্রমণ এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কেও টিপস পাবেন এই সেবাটির গ্রাহকেরা। মিলভিক ইতিমধ্যেই এই প্রোডাক্টের পাইলট প্রোগ্রামের মাধ্যমে ভোক্তাদের কাছ থেকে ইতিবাচক ফলাফল ও প্রতিক্রিয়া পেয়েছে।
‘মিলভিকে আমরা দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী মানুষকে বিমা ও স্বাস্থ্যসেবা প্রদান এবং এই পরিষেবাগুলোর জন্য মানুষ যাতে সহজেই অর্থ প্রদান করতে পারে, সেই প্রযুক্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ’ বলেন মিলভিকের কান্ট্রি ম্যানেজার অংকুর বসু। তিনি আরও বলেন, ‘এই ভাইরাস মানুষের কাছে এটা স্পষ্ট করে দিয়েছে যে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা অত্যন্ত জরুরি, যাতে করে প্রিয়জনদের ক্ষতির হাত থেকে রক্ষা করা ও আর্থিক সমস্যার চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়। এই বিশেষায়িত সমাধান আমরা বাংলাদেশের গ্রাহকদের জন্য নিশ্চিত করতে পেরে আনন্দিত। কারণ, এই মহামারি মোকাবিলায় স্বাস্থ্য ও আর্থিক সুরক্ষার মাধ্যমে তাদের মানসিক প্রশান্তিও নিশ্চিত করছি।’
‘সহজেই ব্যবহারযোগ্য সুবিধা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশে মিলভিকের শক্তিশালী রেকর্ড আছে। এই অনিশ্চিত সময়ে মিলভিকের এই বিশেষ সেবা মানুষের স্বাভাবিক জীবনযাপনে অনেক সাহায্য করবে, কারণ এই সেবার মাধ্যমে জরুরি মুহূর্তে শুধু একটি ফোনকলের মাধ্যমেই মানুষ সঠিক ও অনুমোদিত চিকিৎসা পরামর্শ পাবে। মিলভিক ক্রমবর্ধমান ডিজিটাল চাহিদার সঙ্গে মানিয়ে নিয়ে মোবাইল ডিভাইসের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও বিমা সমাধান প্রদান করে। শুধু তা–ই নয়, তারা সবার জন্য সুবিধাজনক উপায়ে সার্ভিসগুলো গ্রহণ করা এবং অর্থ প্রদান করার বিষয়টিও সহজলভ্য করেছে’, বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (একাডেমিক) পালমোনোলজি ডা. এ কে এম মোশাররফ হোসেন।
‘আমি অনলাইনে কোভিড কেয়ার প্যাকেজটি কিনে মিলভিক পরিবারের এসেছি। এরপর আমার মা কোভিড পজিটিভ হন। তখন মিলভকের টেলি-ডাক্তারদের নিয়মিত পরামর্শ ও সঠিক প্রেসক্রিপশনে বাসায় থেকেই আমার মায়ের চিকিৎসা চালিয়ে যাই, মা ঘরে থেকেই সুস্থ হয়ে ওঠেন। আমি মিলভিক ডাক্তারদের প্রতি কৃতজ্ঞ, যারা আমাদের সঙ্গে জরুরি মুহূর্তগুলোতে সাপোর্ট করেছেন’, বলেন মিলভিকের স্বাস্থ্যসেবা গ্রহণকারী সাকলায়েন গোলাম।
আরেকজন সন্তুষ্ট গ্রাহক মজনু তালুকদার বলেন, ‘আমার ছেলে প্রায়ই অসুস্থ থাকত। ওর এই অসুস্থতা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন থাকতাম। এরপর মিলভিকে সাবস্ক্রাইব করে জরুরি মুহূর্তে যেকোনো সময় দিন-রাত ২৪ ঘণ্টা আমি তাদের টেলি-ডাক্তার পরামর্শ সেবা পেয়েছি। কয়েক মাস ধরে আমার ছেলে আগের চেয়ে অনেক ভালো আছে, এর জন্য মিলভিকের বিশেষজ্ঞ টেলি-ডাক্তারদের অসংখ্য ধন্যবাদ।’
পরিবারের দুইজন সদস্যের কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে থাকার খরচ এবং কোভিড সম্পর্কিত দুর্ভাগ্যজনক মৃত্যুর জন্য লাইফ কভারেজ মিলভিকের এই প্যাকেজে অন্তর্ভুক্ত। প্যাকেজটি সাবস্ক্রাইব করা যায় মাত্র কয়েক সেকেন্ডেই আর বাংলাদেশি নাগরিক যারা প্যাকেজটি কিনতে চান অথবা সুবিধাগুলো নিয়ে আরও তথ্য জানতে চান তারা এই লিংকটিতে (https://bimamobile.com/) ভিজিট করে কিছু সাধারণ ধাপ অনুসরণ করলেই সাবস্ক্রাইব করতে পারবেন এবং তাদের পছন্দসই পেমেন্ট পদ্ধতি যেমন বিকাশের মাধ্যমেও পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। মিলভিক হটলাইন নম্বরে (০৯৬১০৫০০৫৯৯, ০৯৬১৪৫০০৫৯৯) কল করেও সাবস্ক্রাইব করা যাবে।