স্বাস্থ্য জিজ্ঞাসা

চুল ঝরে যাচ্ছে, চুল পড়া বন্ধ করব কীভাবে?

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য নিয়ে পাঠকের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক

প্রশ্ন

আমার বয়স ১৮ বছর। দুই বছর ধরে আমার চুল ঝরে যাচ্ছে। গত চার মাসে এমন চুল ঝরেছে যে এখন প্রায় অর্ধেক হয়ে গেছে। শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করি। খুশকি নেই। চুল পড়া বন্ধ করব কীভাবে? নতুন চুল গজানোর কোনো ওষুধ বা তেল আছে? —মিম, চট্টগ্রাম

চুল কেন এত পড়ছে, তা আগে নির্ণয় করতে হবে। আপনার পিরিয়ড নিয়মিত কি না, তা উল্লেখ করেননি। কারণ, থাইরয়েড ও হরমোনজনিত নানা সমস্যায় চুল পড়ে। এ ছাড়া রক্তশূন্যতা, অপুষ্টি, ভিটামিন ডির অভাব হতে পারে। কারণ চিহ্নিত করে তা দূর করলেই চুল পড়া কমবে। আর মিনোক্সিডিল ব্যবহার করলে নতুন চুল গজাতে পারে কিন্তু তা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে শুরু করতে ও মাত্রা নিরূপণ করতে হবে।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. আসিফুজ্জামান, বিভাগীয় প্রধান, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা।

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই–মেইল: proshastho@prothomalo.com

ফেসবুক: www.facebook.com/ProShastho

ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫