প্রশ্ন: জোড়া কলা খেলে কি যমজ শিশু হতে পারে?
উত্তর: গ্রামবাংলায় প্রচলিত এই ধারণা ভুল। জোড়া কলা খাওয়ার সঙ্গে যমজ শিশু জন্মের কোনো সম্পর্ক নেই। যদি কখনো মাতৃগর্ভে দুটি ডিম্বাণু একই সঙ্গে নিষিক্ত হয় বা একটি ডিম্বাণু পরে দুই ভাগ হয়ে যায়, তবে যমজ বাচ্চার জন্ম হতে পারে।
ডা. মুনা সালিমা জাহান
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ