চিকিৎসাবিজ্ঞানের ভাষায় প্রস্রাবে রক্ত যাওয়ার সমস্যাকে বলে হিমাচুরিয়া
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় প্রস্রাবে রক্ত যাওয়ার সমস্যাকে বলে হিমাচুরিয়া

প্রস্রাবে রক্ত যায় কেন?

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় প্রস্রাবে রক্ত যাওয়ার সমস্যাকে বলে হিমাচুরিয়া। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। প্রস্রাব লাল হওয়া বা রক্তপাত হওয়া মানে মূত্রনালি, কিডনি বা মূত্রথলির কোথাও রক্তপাত হয়েছে। কখনো কখনো রক্তের পরিমাণ এত বেশি হয় যে খালি চোখেই দেখতে পাওয়া যায়, আবার কখনো এত সামান্য হয় যে মাইক্রোস্কোপ ছাড়া বোঝা যায় না। অনেক সময় দু–একবার প্রস্রাবের সঙ্গে রক্ত গিয়ে আবার নিজে নিজেই থেমে যায়। কিন্তু প্রস্রাবে রক্ত একবার গেলেও উপেক্ষা করা যাবে না। এখন দেখা যাক কী কী কারণে প্রস্রাব লাল হতে পারে—

কিডনিতে পাথর, ক্ষত বা আঘাত পেলেও প্রস্রাবে রক্ত আসতে পারে
  • মূত্রনালির সংক্রমণ

  • কিডনিতে পাথর

  • প্রোস্টেটের সমস্যা

  • মূত্রনালি বা কিডনিতে ক্ষত বা আঘাত

  • কিডনি বা মূত্রনালির ক্যানসার

  • কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

  • তীব্র শারীরিক পরিশ্রম বা আঘাত

  • রক্তরোগ, যেমন রক্তের ক্যানসার, প্ল্যাটিলেট কমে যাওয়া ইত্যাদি।

অধ্যাপক ডা. এম এ সামাদ, কিডনি রোগ বিভাগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং সভাপতি, কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)