রান্নায় তেল ব্যবহার কমাতে এই বিষয় ৭ জেনে রাখুন

নন-স্টিক কুকওয়্যার ব্যবহার করুন, এতে তেল কম লাগে
ছবি: পেক্সেলস
ভাজা খাবার কমিয়ে দিন। বদলে গ্রিল, বেক বা স্টিম করুন
পরিমাপ করে তেল ব্যবহার করুন। ‘হাতে ঢালা’ অভ্যাস এড়িয়ে চলুন। চামচে মেপে রোজকার তেল আলাদা করে নিতে পারেন
মসলা সামান্য পানিতে কষিয়ে পরে অল্প তেল দিন
স্প্রে বোতলে তেল ব্যবহার করুন—একবার স্প্রে করুন, ক্যালরি নিয়ন্ত্রণ সহজ হবে
দানাদার মসলা কম ভাজুন, অতিরিক্ত ভাজলে তেল খরচ বাড়ে
সবজি বা ডাল রান্নায় এক থেকে দুই চা–চামচের বেশি তেল দেবেন না