প্রিয়াঙ্কার থেকে শিখুন কীভাবে স্বাস্থ্য ভালো রাখবেন

প্রিয়াঙ্কা চোপড়া, মিস ওয়ার্ল্ড থেকে বলিউড তারকা। এখন অবশ্য তাঁকে আর বলিউডে সীমাবদ্ধ করার উপায় নেই। সময়ের অন্যতম ব্যস্ত তারকা তিনি। কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে কখনোই একটুও অসচেতন হতে দেখা যায়নি। সব সময়ই ধরে রেখেছেন দুর্দান্ত শারীরিক গড়ন। তার ফলও পান বরাবরই। যেকোনো পোশাকে দারুণ মানিয়ে যান। চলুন জেনে নেই তাঁর এই স্বাস্থ্য ধরে রাখার রহস্য।

প্রিয়াঙ্কার প্রতিদিনের খাদ্যতালিকায় বেশির ভাগ জুড়ে থাকে ফলমূল আর সবজি। এসবের অ্যান্টি–অক্সিডেন্ট তাকে সাহায্য করে স্বাস্থ্য ধরে রাখতে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
একদম দূরে থাকেন তেল জাতীয় খাবার থেকে। যতই তাঁর সামনে ভাজাপোড়া আনা হোক, যতই লাগুক লোভ, নিজেকে সংবরণ করে রাখেন
প্রতিদিনই ফলের জুস খান ‘পিসি’। কোনো নির্দিষ্ট ফলের নয়, কমবেশি সব ফলের জুসই খান। তাতে শরীরে পানির চাহিদা পূরণের পাশাপাশি ত্বকে আসে উজ্জ্বলতা
এক বসায় অনেক খাওয়ার বদলে প্রতি ২-৩ ঘণ্টা পরপর হালকা খাবার খান প্রিয়াঙ্কা। তাতে কখনোই না খেয়ে থাকতে হয় না, আবার বেশি খাওয়াও হয়ে যায় না
বিশেষ করে নিক জোনাসকে বিয়ের পর থেকে তাঁর জীবনে পশ্চিমা হাওয়া বইলেও খাবারের ব্যাপারে তিনি এখনো ‘দেশি গার্ল’। সাধারণত পাতে ওঠে ভাত, চাপাটি রুটি, ডাল, সবজি ও স্যুপ
শরীর সুস্থ রাখতে পানির বিকল্প নেই। বিশেষ করে পরিপাক ঠিকঠাক রাখতে। সেটা ভালোভাবেই মেনে চলেন প্রিয়াঙ্কা। দিনে পানি খান অন্তত ১০ গ্লাস
ফাইবারসমৃদ্ধ খাবারও শরীরের জন্য বেশ উপকারী। রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা, স্বাস্থ্য ধরে রাখাসহ নানা উপকারে আসে। প্রতিদিনের খাবার বাছাইয়ে এ কথাও ভালোভাবেই মনে রাখেন ‘পিসি’
এমনিতেও প্রিয়াঙ্কার বিপাক ক্ষমতা ভালো। সেটা যেন ঠিকঠাক থাকে, সে জন্য তিনি কড়াকড়ি মেনে চলেন খাবারের সময়

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া