হঠাৎ হার্ট অ্যাটাকে দ্রুত রেসপন্স করলে প্রাণ বাঁচানো যায়
হঠাৎ হার্ট অ্যাটাকে দ্রুত রেসপন্স করলে প্রাণ বাঁচানো যায়

হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন

হুট করে হার্ট অ্যাটাকে মৃত্যু। এমন আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যুর খবর আশপাশে প্রায়ই শোনা যায়। তবে হঠাৎ হার্ট অ্যাটাকের আগেও শরীর কিছু সংকেত পাঠায়। সেটা বুঝে দ্রুত পদক্ষেপ নিতে পারলে প্রাণ বাঁচানো সম্ভব। এখানে জেনে নিন এমন পরিস্থিতিতে কী করবেন

বেশির ভাগ ক্ষেত্রে হার্ট অ্যাটাকের আগে শরীর সংকেত পাঠায়। প্রথমে বুকে অল্প ব্যথার সঙ্গে অস্বস্তি থাকে। হঠাৎ করে বুকে প্রচন্ড ব্যথাও শুরু হতে পারে। বেশির ভাগ সময় হার্ট অ্যাটাকে বুকের মাঝখানে চাপ বোধ হয়। ব্যথাটা সাধারণত দীর্ঘস্থায়ী হয়।

কখনও থেকে থেকে হয় কিন্তু একেবারে যায় না। একটা অস্বস্তিকর চাপ ও বুকে ভার অনুভূত হয়। অনেক সময় পিঠ, ঘাড়, চোয়াল ও পাকস্থলীতেও অস্বস্তি হয়। বুকে অস্বস্তির সঙ্গে শ্বাস ছোট হয়ে আসে। ঘাম দিয়ে শরীর ঠান্ডা হয়ে যাওয়া ও বমি ভাব হতে পারে।

উপসর্গ বুঝে দ্রুত পদক্ষেপ নিলে বড় ক্ষতি এড়ানো যায়। মূলত হার্টের রক্তনালীতে যখন অপর্যাপ্ত রক্ত সঞ্চালিত হয়, তখনই হার্ট অ্যাটাক হয়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে উচ্চ মাত্রায় কোলেস্টেরল, ধূমপান, অস্বাস্থ্যকর জীবনযাপন, মানসিক চাপসহ নানা কারণে হার্ট অ্যাটাক হতে পারে।

হঠাৎ হার্ট অ্যাটাক হলে ভয় পাবেন না। দ্রুত জোরে ও ঘন ঘন কাশি দেবেন, যেন কাশির সঙ্গে কফ বের হয়ে আসে। প্রতিবার কাশি দেওয়ার আগে দীর্ঘশ্বাস নিন।

এভাবে ঘন ঘন কাশি ও দীর্ঘশ্বাস—প্রতি দুই মিনিট পরপর করতে থাকুন। এতে করে আপনার হৃৎপিণ্ড কিছুটা হলেও নিয়মিতভাবে রক্ত সঞ্চালন করবে।

হাসপাতালে নেওয়ার আগে এটি রোগীকে অনেকখানি সাপোর্ট দেবে। কারণ, দীর্ঘশ্বাসের ফলে আমাদের শরীরে অক্সিজেন পরিবহন বেশি হয় এবং ঘন ঘন কাশি দেওয়ার ফলে বুকে যে চাপের সৃষ্টি হয়, তাতে হার্ট পর্যাপ্ত ও নিয়মিতভাবে রক্ত সঞ্চালনের জন্য প্রস্তুত হয়। দ্রুত হাসপাতালে যেতে অবহেলা করা যাবে না।

সূত্র: ডা. শরদিন্দু শেখর রায়, সহকারী অধ্যাপক, জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা