রুনা খান নিজেকে কীভাবে এত ফিট রাখেন, দেখুন ১১টি ছবিতে
বয়স ও সময়ের সঙ্গে নিজের ফিটনেস আর উজ্জ্বলতাকে যেন নতুন উচ্চতায় নিয়ে গেছেন অভিনেত্রী রুনা খান। দৈনন্দিন জীবনের ব্যস্ততা, শুটিং আর বয়সের চ্যালেঞ্জ সামলে নিজেকে কীভাবে এতটা ফিট ও প্রাণবন্ত রাখছেন দেখে নিন ছবিতে।
জীবনযাপন ডেস্ক
বয়সের সঙ্গে সঙ্গে নিজের ফিটনেস ধরে রাখার জন্য খুব যে আলাদা কিছু করতে হয় তা একেবারেই মনে করেন না রুনা খান।
শরীরচর্চার সময় না পেলে অন্তত এক ঘণ্টা হাঁটার চেষ্টা করেন।ছিমছাম জীবন যাপন করতে ভালোবাসেন রুনা খান।ময়েশ্চারাইজার হিসেবে রুনা খানের ত্বকে সবচেয়ে ভালো কাজ করে নারকেল তেল।
সপ্তাহে অন্তত দুই দিন চুলে নারকেল তেল দেন।সপ্তাহে ৫ থেকে ৬ দিনই বাড়ির তৈরি খাবার খান।বাড়িতে থাকলে রাতের খাবারটা সর্বোচ্চ আটটার মধ্যে খেয়ে নেন।স্বাস্থ্যকর জীবনযাপনই হচ্ছে রুনা খানের ফিটনেসের মূলমন্ত্র।