২০১৭ আনুশকা শর্মার বিয়ের পর একে একে দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেক তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। মাঝে অবশ্য ছিল মহামারিকালের আড়াই বছরের বিরতি। এখন একের পর এক বলিউড তারকারা মা হচ্ছেন। দেখে নেওয়া যাক তাঁদের।
বিয়ের মতোই মা হওয়ার ট্রেন্ডেও এগিয়ে আনুশকা শর্মা। ২০২১ সালের ১১ জানুয়ারি তিনি কন্যাসন্তানের মা হনআনুশকা ও ক্রিকেটার বিরাট কোহলির মেয়ের নাম ভামিকা সারোগেসি পদ্ধতিতে কন্যাসন্তানের মা হন প্রিয়াঙ্কা চোপড়াপ্রিয়াঙ্কা ও মার্কিন সংগীত তারকা নিক জোনাসের সন্তানের নাম মালতী মেরি চোপড়া জোনাস২০২১ সালের এপ্রিলে দক্ষিণ ভারতীয় তারকা কাজল আগারওয়াল মা হনকাজল আর ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিসলুর পুত্রের নাম নীল কিসলুআরেক দক্ষিণ ভারতীয় তারকা নয়নতারা ও পরিচালক ভিগনেশ শিবানও ২০২২ সালের অক্টোবরে সারোগেসি পদ্ধতিতে সন্তান জন্ম দেনএ জুটির জমজ দুই সন্তানের নাম উইর ও উলাগাম। উইর অর্থ জীবন, আর উলাগাম মানে পৃথিবী
বিজ্ঞাপন
এই নভেম্বরেই মা হয়েছেন আলিয়া ভাট আর রণবীর কাপুর দম্পতিও। তাঁদের মেয়ের নাম এখনো ঠিক হয়নিগত আগস্টে মা হয়েছেন সোনম কাপুর। তাঁর ও জীবনসঙ্গী ব্যবসায়ী আনন্দ আহুজার পুত্রের নাম বায়ু কাপুর আহুজা। ৩৭ বছর বয়সে স্বাভাবিক পদ্ধতিতে মা হয়েছেন তিনি এদিকে ৪৪ বছর বয়সে মা হয়েছেন বিপাশা বসু। তাঁর ও আরেক বলিউড তারকা করণ সিং গ্রোভারের মেয়ের নাম দেবী বসু সিং গ্রোভার২০২১ সালের নভেম্বরে প্রীতি জিনতা ও তাঁর মার্কিন জীবনসঙ্গী, বাণিজ্য বিশ্লেষক জেনে গুডএনাফ জমজ সন্তানের জন্ম দেন। ছেলের নাম জয়, মেয়ের নাম জিয়া