আপনার রাশিফল: দিনটি আজ কেমন যাবে (৫ আগস্ট ২০২৩)

মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)

আপনার আজকের দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে সুখবর পেয়ে। বিশেষ সুখবর দেখা যাচ্ছে অর্থভাগ্যেও। মামলা–মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। তবে যাত্রাপথে সতর্ক থাকুন।

বৃষ (২১ এপ্রিল—২১ মে)

কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। বেকারদের কেউ কেউ প্রত্যাশার চেয়েও ভালো কাজের সন্ধান পেতে পারেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। রোমান্স ও বিনোদন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

মিথুন (২২ মে—২১ জুন)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমবিষয়ক জটিলতার অবসান হবে। আর্থিক লেনদেন শুভ।

কর্কট (২২ জুন—২২ জুলাই)

কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। মামলা–মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)

শিক্ষার্থীদের কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক সমস্যা সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসু হতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকা–পয়সা চলে আসতে পারে। আর্থিক লেনদেন শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)

ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি লাভের পাল্লাও ভারী করতে সক্ষম হবেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)

চাকরিতে কারও কারও অনাকাঙ্ক্ষিত বদলির আদেশ স্থগিত হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। তীর্থভ্রমণ শুভ।

মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)

চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। মামলা–মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী বন্ধুর সহায়তা পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই সুবিধা পেতে পারেন। মামলা–মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমে সাফল্যের দেখা পাবেন।