মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। শিক্ষার্থীদের কেউ কেউ উচ্চশিক্ষায় আশানুরূপ সুফল লাভে সক্ষম হবেন। বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে)
শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য স্বীকৃতি পেতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন অনুষ্ঠানের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
কর্কট (২২ জুন-২২ জুলাই)
চাকরিতে কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। সৃজনশীল কর্মকাণ্ডের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
বেকারদের কারও কারও জন্য দিনটি সুসংবাদ বয়ে আনতে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। যাত্রাপথে সতর্ক থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্য অর্জনের সম্ভাবনা আছে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। বেকারদের কারও কারও ব্যবসায়িক উদ্যোগ আলোর মুখ দেখতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পারিবারিক প্রয়োজনে অন্যের সঙ্গে আজ আপস করতে হতে পারে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
দিনের শুরু থেকেই অর্থনৈতিক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। আজ উত্তরাধিকারসূত্রে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।