মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)
চাকরিতে কারও কারও আটকে থাকা পদোন্নতির বিষয়ে নিষ্পত্তি হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন।
বৃষ (২১ এপ্রিল—২১ মে)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। পরিবারের কোনো সদস্য আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। আর্থিক লেনদেন শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
মিথুন (২২ মে—২১ জুন)
বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
কর্কট (২২ জুন—২২ জুলাই)
ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। আজ আপনার বন্ধুভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। রাজনৈতিক তত্পরতা শুভ।
সিংহ (২৩ জুলাই—২৩ আগস্ট)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রচেষ্টা সফল হতে পারে। ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি বিশেষ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।
কন্যা (২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর)
ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। প্রেমের বিয়েতে অভিভাবকের সম্মতি পাওয়া সহজ হবে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন।
তুলা (২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর)
ব্যবসায়িক চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর—২২ নভেম্বর)
দিনের শুরুতেই প্রিয়জনের বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। নতুন চাকরিতে কারও কারও গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। রোমান্স ও বিনোদন শুভ। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
ধনু (২৩ নভেম্বর—২১ ডিসেম্বর)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সৃজনশীল কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। আর্থিক লেনদেন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।
মকর (২২ ডিসেম্বর—২০ জানুয়ারি)
শিক্ষার্থীদের কারও কারও পরীক্ষার ফলাফল–সংক্রান্ত দুশ্চিন্তার অবসান হবে। বেকারদের কেউ কেউ বিদেশযাত্রার প্রচেষ্টায় সফল হতে পারেন। ব্যবসায়ে আজ লাভের পাল্লাই ভারী থাকবে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)
দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। রাজনৈতিক তত্পরতা শুভ। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। যাবতীয় কেনাকাটা শুভ।