কোনো কিছু না কিনেই এই ঈদে ঘর সাজাতে চাইলে আপনার জন্য ১০টি টিপস

ঈদের কথা ভাবলে পোশাকের পরপরই কিন্তু পরিপাটি ও গোছানো অন্দরের কথাই মনে আসে। তাই প্রতিবছর ঈদের আগে নিজের জন্য নতুন পোশাক কেনার পাশাপাশি অনেকেই ঘর সাজানোর জন্য নতুন জিনিসপত্র কেনেন। কিন্তু এমন যদি হয়, এ বছর ঘর সাজানোর জন্য কোনো কেনাকাটা না করেই সাজিয়ে তুলবেন আপনার ঘর। কীভাবে সম্ভব? ছবিতে ছবিতে চলুন দেখে নিই।

প্রথমেই ঘরের অপ্রয়োজনীয় জিনিসের একটা তালিকা করুন।
মডেল: ঋতিকা। ছবি: সাবিনা ইয়াসমিন
অপ্রয়োজনীয় জিনিসগুলো স্টোরেজ করুন।
রোজার শুরু থেকে ঘরের আসবাবগুলো পরিষ্কারের দিকে বিশেষ মনোযোগ দিন।
ঘরে কোনো প্লাস্টিকের বোতল থাকলে পেইন্টিং করে নিতে পারেন
আলমারিতে অনেক অব্যবহৃত শাড়ি থাকে, সেগুলো দিয়ে বানিয়ে নিতে পারেন পর্দা।
এখন থেকেই নিয়মিত ডিটারজেন্ট দিয়ে মেঝে পরিষ্কার করুন।
সিঁড়িঘর ফাঁকা না রেখে বারান্দার গাছগুলো এনে রাখতে পারেন।
অতিথি আপ্যায়নে নান্দনিকভাবে এভাবেই খাবার পরিবেশন করতে পারেন।
বারান্দার সামনে শতরঞ্জি বিছিয়ে দিন।
ঘর সাজাতে মোমের ব্যবহার করুন।