ম্যানগ্রোভ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে বিজয়ী ৭টি ছবি

বিশ্বব্যাপী ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় বন রক্ষা ও উন্নয়নে কাজ করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘ম্যানগ্রোভ অ্যাকশন প্রজেক্ট’। সংস্থাটি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে আট বছর ধরে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে আসছে। ‘ম্যানগ্রোভ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’ আয়োজনে উঠে আসে বন্য প্রাণী, উপকূলীয় এলাকার মানুষের জীবনযাত্রাসহ ম্যানগ্রোভ বনগুলোর সর্বশেষ চিত্র। এবার ৬৮টি দেশের আলোকচিত্রীর ২ হাজারের বেশি ছবি জমা পড়েছিল। প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করে কিউবার তানিয়া হুপারম্যানসের তোলা একটি কুমিরের ছবি। শিরোনাম ‘গার্ডিয়ান অব দ্য ম্যানগ্রোভস’। ছয়টি শাখায় প্রতিযোগিতা হয়। এর মধ্যে ‘হিউম্যানস’ শাখায় বাংলাদেশি আলোকচিত্রী মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের ‘হানি হান্টারস’ নামে সুন্দরবনের এক মৌয়ালের ছবি সেরা হয়েছে। এখানে রইল প্রতিযোগিতার সাতটি ছবি—

ভারতীয় বংশোদ্ভূত সংযুক্ত আরব আমিরাতের আলোকচিত্রী এম এন জয় কুমারের বড় ফ্লেমিঙ্গোর ছবিটি ‘বন্য প্রাণী’ শাখায় সেরা হয়েছে
ছবি: সংগৃহীত
নৃত্যরত ভঙ্গিমার গাছের ছবিটি ইন্দোনেশিয়ার লুইক ডুপির তোলা। ছবিটি প্রতিযোগিতার ল্যান্ডস্কেপ শাখায় সেরা
নানাভাবে দূষণের শিকার হচ্ছে ম্যানগ্রোভ বনের পরিবেশ ও প্রাণী। ইন্দোনেশিয়ার আলোকচিত্রী কেই মিয়ামতোর তোলা গুইসাপের ছবিটি যেন সে কথাই মনে করিয়ে দিল। কনজারভেশন শাখায় বিজয়ী হয়েছে
‘আন্ডার ওয়াটার’ শাখায় মেক্সিকোর মার্টিন ব্রোয়েনের তোলা কাঁকড়ার ছবিটি সেরা হয়েছে
নেদারল্যান্ডসের বোনাইরে বন সংরক্ষণে কাজ করছেন স্বেচ্ছাসেবকেরা। আলোকচিত্রী লোরেঞ্জো মিত্তিগার তোলা ছবিটি ‘গল্প’ শাখায় সেরা হয়েছে
বাংলাদেশি আলোকচিত্রী মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের ‘হানি হান্টারস’ নামে সুন্দরবনের মৌয়ালের ছবিটি ‘ব্যক্তি’ শাখায় পুরস্কার পেয়েছে
‘ম্যানগ্রোভ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেছে কিউবার তানিয়া হুপারম্যানসের তোলা কুমিরের এই ছবি