বিয়ে করলেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। আজ ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরে তাঁদের বিয়েটা হয়েছে একেবারেই নিভৃতে, রহস্যময় আয়োজনের মধ্য দিয়ে। না ছিল কোনো ফাঁস হওয়া নাচের ভিডিও, না ছিল আত্মীয়স্বজনের লাইভ স্ট্রিম। পুরো আয়োজনেই ছিল কঠোর ‘নো ফোন’ নীতি। ফলে বিয়ের মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েনি আগেভাগেই। তবে আজ সন্ধ্যা সাতটার দিকে ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করলেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা।
