এটা আপনার পর্যবেক্ষণ ক্ষমতা মাপার একটা পরীক্ষা। আপনাকে একটা ছবি দেওয়া হবে। আর দেওয়া হবে ১৫ সেকেন্ড সময়। ছবির মধ্যে লুকিয়ে আছে আটটি বস্তু। ১৫ সেকেন্ডে কতকগুলো বস্তু খুঁজে পান, এর ওপর নির্ভর করবে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা।
এটা একটা অপটিক্যাল ইলিউশন টেস্ট। আপনি প্রায়ই ইন্টারনেটে এমন সব ছবি দেখেন। এই যেমন একটা ছবি, যেটা ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দেখলে তরুণ একটা মুখ হয়ে যাবে বৃদ্ধের মুখ। বা একটা ছবি উল্টে ফেললে আরেকটা ছবি হয়ে যায়। অথবা এক ছবির ভেতরেই লুকিয়ে আছে নানাকিছু। ‘অপটিক্যাল ইলিউশন টেস্ট’ আমাদের দেখার ক্ষমতা আর দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করে, দেয় নতুন মাত্রা।
এই ছবি বাগানের একটি গাছের সাদা–কালো স্কেচ। এই গাছে খেলছে কাঠবিড়ালি। ডালে বসে আছে পাখি। এ ছাড়া আছে অনেক পাতা, পশু–পাখি, ঘাস। এসবের ভেতরেই লুকিয়ে আছে আটটি বস্তু, যেগুলো কোনোভাবেই এই বাগানে ও গাছে থাকার কথা নয়।
পরীক্ষায় দেখা গেছে, ১০০ জনের ভেতর মাত্র ২ জন ৮টি বস্তুই খুঁজে পেয়েছেন। কী সেগুলো? চলুন জেনে নেওয়া যাক।
১. মাছ: গাছের পাতার ভেতর, ডান পাশে দেখা যাচ্ছে।
২. টিউলিপ: গাছের ঠিক ডানে দেখা যাচ্ছে একটা টিউলিপ ঝুলছে।
৩. আইসক্রিম: টিউলিপের ডান পাশে রয়েছে একটি আইসক্রিম।
৪. বল: গাছের ডান পাশে একটি পাখি দেখতে পাচ্ছেন? পাখিটির ওপরে রয়েছে একটি বল।
৫. রংপেনসিল: ডান পাশের ডালে রয়েছে রংপেনসিল।
৬. চামচ: গাছের মূল কাণ্ডের সঙ্গে রয়েছে একটা চামচ। এটিই সাধারণত সবার আগে চোখে পড়ে।
৭. চাঁদ: নিচে বাঁ পাশে দেখুন ব্যাঙের ছাতার ভেতর আধখানা চাঁদ।
৮. ভূত: নিচে ডান পাশে দেখুন একটা ভূতের ছবি।
এই ৮ বস্তুর ৮টিই যদি আপনি ১৫ সেকেন্ডের ভেতর চিহ্নিত করতে পারেন, তাহলে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা ১০০তে ১০০। যেটা শতকরা ২ ভাগ মানুষের আছে। যদি ৭টি বস্তু খুঁজে পান, তাহলে ৮৭ দশমিক ৫ শতাংশ। ৬টি পেলে ৭৫ শতাংশ। ৫টি পেলে ৬২ দশমিক ৫ শতাংশ। ৪টি পেলে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা শতকরা ৫০ ভাগ, ৩টি পেলে ৩৭ দশমিক ৫ ভাগ, ২টি পেলে ২৫ ভাগ, একটি পেলে ১২ দশমিক ৫ ভাগ। আর একটিও না পেলে শূন্য ভাগ!