এখন সময় নিজেকে ফিট রাখার। অতিমারি থেকে বাঁচতে ভিটামিন সি-যুক্ত খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। টানা মাল্টা বা লেবু খেতে যাঁদের ভালো লাগে না, স্বাদে বদল আনতে তাঁরা খেতে পারেন জুস। ভিটামিন সি-তে ভরপুর তেমন কিছু পানীয়র রেসিপি থাকছে এখানে।
রেসিপি দিয়েছেন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মিক্সোলজিস্ট জাভেদুল ইসলাম।
উপকরণ: তাজা মাল্টার জুস ১৫০ এমএল, পুদিনাপাতা ১০টি, লাল চিনি ১ টেবিল চামচ, পুদিনাপাতাকুচি সামান্য ও বরফকুচি পরিমাণমতো।
প্রণালি: একটি ব্লেন্ডারে লাল চিনি হালকা গুঁড়া করে নিতে হবে। এবার আগে থেকে ঠান্ডা করা একটি গ্লাসে কিছু পুদিনাপাতা দিতে হবে। এরপর কিছু বরফ দিয়ে তাতে মাল্টার রস ও চিনি দিয়ে নেড়ে নিতে হবে। এখন কিছু পুদিনাপাতার কুচি দিয়ে পরিবেশন করুন কমলার জুলিপ।
উপকরণ: তাজা আম ১৫০ গ্রাম, নারকেলের সিরাপ ১০০ গ্রাম, আনারস ৫০ গ্রাম, লেবুর রস ২৫ এমএল, আস্ত আনারস, বরফকুচি পরিমাণমতো।
প্রণালি: সব উপাদান একটি ব্লেন্ডারে নিয়ে নিতে হবে। এবার ৬০ সেকেন্ড ধরে ব্লেন্ড করে নিতে হবে। এখন একটি ফ্রস্টেড হারিকেন গ্লাসে ঢেলে তার ওপরে কিছু আম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
উপকরণ: তাজা গাজর ১৫০ গ্রাম, আদা ১৫০ গ্রাম, কমলা ১৫০ গ্রাম, লেবুর রস ২৫ এমএল, বরফকুচি পরিমাণমতো।
প্রণালি: সব উপাদান একটি ব্লেন্ডারে নিয়ে নিতে হবে। এবার ৬০ সেকেন্ড ধরে ব্লেন্ড করে নিতে হবে। এখন একটি ফ্রস্টেড হারিকেন গ্লাসে ঢেলে তার ওপরে কিছু কমলা ও লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
উপকরণ: তাজা বিটরুট ১৫০ গ্রাম, শসা ১৫০ গ্রাম, আপেল ১৫০ গ্রাম, লেবুর রস ২৫ এমএল ও বরফকুচি পরিমাণমতো।
প্রণালি: প্রথমে সব উপকরণ একটি ব্লেন্ডারে নিতে হবে। এবার ৬০ সেকেন্ড ধরে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখন একটি ফ্রস্টেড হারিকেন গ্লাসে ঢেলে তার ওপরে কিছু বিটরুট ও লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।