এগ ক্লাব স্যান্ডউইচ
এগ ক্লাব স্যান্ডউইচ

এগ ক্লাব স্যান্ডউইচের রেসিপি

উপকরণ

  • পাউরুটি: ৯ টুকরা

  • সেদ্ধ ডিম: ৬টা

  • মেয়নেজ: দেড় কাপ

  • গোলমরিচগুঁড়া: ১ চা-চামচ

  • গাজর কুচি: ২ টেবিল চামচ

  • বাটার: ২ টেবিল চামচ

  • লেটুসপাতাকুচি: আধা কাপ

প্রণালি

এগ ক্লাব স্যান্ডউইচ
  • ডিম সেদ্ধ করে কুচি করে নিন।

  • ১ কাপ মেয়নেজের সঙ্গে গোলমরিচ, গাজরকুচি, ডিমের কুচি, লেটুস মেশান।

  • পাউরুটির চারপাশের অংশ কেটে নিন।

  • বাটার অল্প ভেজে নিন।

  • পাউরুটি না ভেজেও স্যান্ডউইচ তৈরি করতে পারেন।

  • প্রতি স্লাইসে হালকাভাবে মেয়নেজ মেখে নিন।

  • এবার ডিম মেয়নেজের মিশ্রণ মেখে আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে দিন।

  • এর ওপর আবার মিশ্রণ দিয়ে আরও একটি পাউরুটি দিয়ে কোনাকুনি করে দুই ভাগ করে কেটে নিন।

  • ইচ্ছা হলে সামান্য লেটুসপাতাও এতে দিতে পারেন।

  • ৯ টুকরা পাউরুটি থেকে ৬টি ক্লাব স্যান্ডউইচ তৈরি করতে পারবেন।