সাবুদানার লাড্ডু
সাবুদানার লাড্ডু

সাবুদানার লাড্ডু বানিয়েছেন কখনো? রেসিপি দেখুন

একটা সময় ছিল আমাদের এখানে সাবুদানাকে মনে করা হতো শুধু রোগীর পথ্য। অথচ এই সাবুদানা দিয়েই কিন্তু বানানো যায় মজাদার নানা পদ। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার

উপকরণ

  • সাবুদানা: আধা কাপ

  • টাটকা ছানা: ১ কাপ (পানি ঝরানো ও হাত দিয়ে ভালো করে মসৃণ করে নেওয়া)

  • চিনি: আধা কাপ (স্বাদ অনুযায়ী কমবেশি হতে পারে)

  • কনডেন্সড মিল্ক: ৩-৪ টেবিল চামচ

  • ঘি: ২ টেবিল চামচ

  • এলাচগুঁড়া: আধা চা-চামচ

  • জাফরান: সাজানোর জন্য

প্রণালি

  • সাবুদানা ভালো করে ধুয়ে ১ ঘণ্টা অল্প পানিতে ভিজিয়ে রাখুন।

  • সেই সাবুদানা সেদ্ধ করে পানি ছেঁকে নিন।

  • ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখুন, যাতে দানাগুলো একটার গায়ে অন্যটা লেগে না যায়।

  • ওই কড়াইতে ঘি দিয়ে মসৃণ করে রাখা ছানা ও চিনি যোগ করুন।

  • কম আঁচে ছানা ও চিনি অনবরত নাড়তে থাকুন, যতক্ষণ না চিনি গলে ছানার সঙ্গে মিশে যাচ্ছে।

  • খেয়াল রাখবেন ছানা যেন খুব বেশি শুকিয়ে না যায় বা শক্ত না হয়ে যায়।

  • ছানা নরম থাকা অবস্থায় সেদ্ধ সাবুদানা, কনডেন্সড মিল্ক কড়াইতে দিয়ে দিন।

  • সব উপকরণ একসঙ্গে কম আঁচে ৩-৪ মিনিট রান্না করুন।

  • যতক্ষণ না মিশ্রণটি কড়াইয়ের গা ছেড়ে দলা পাকিয়ে আসছে।

  • মিশ্রণটি নামানোর ঠিক আগে এলাচগুঁড়া ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিন।

  • এবার গ্যাস বন্ধ করে মিশ্রণটি একটি থালায় ঢেলে হালকা ঠান্ডা হতে দিন।

  • মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা করবেন না, সামান্য গরম বা ঈষদুষ্ণ থাকতেই হাতে অল্প ঘি মাখিয়ে অল্প অল্প অংশ নিয়ে গোল গোল করে লাড্ডুর আকারে গড়ে নিন।

  • ওপরে একটি করে কিশমিশ বা পেস্তাকুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।