বিন্নি ভাত
বিন্নি ভাত

বিন্নি ভাত খেয়েছেন? দেখুন রেসিপি

উপকরণ

  • বিন্নি চাল: ২ কাপ

  • পানি: পরিমাণমতো

  • লবণ: আধা চা-চামচ

  • এ ছাড়া লাগবে ইস্পাত বা অ্যালুমিনিয়ামের ঝাঁজর

প্রণালি

কোরানো নারকেলে গুড় ও তেজপাতা বা এলাচ বা দারুচিনি জ্বাল দিয়ে তাতেও এই বিন্নি ভাত মিশিয়ে খেতে ভালো লাগবে
  • চাল ভালো করে ধুয়ে ৫ থেকে ৬ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন।

  • এবার পানি ঝরিয়ে নিতে হবে।

  • হাঁড়িতে পরিমাণমতো পানি ও লবণ দিয়ে চুলার জ্বালে বসাতে হবে।

  • পানি ফুটে উঠলে হাঁড়ির ওপরে একটা ঝাঁজরিতে পানি ঝরানো চাল বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন।

  • ৩০ থেকে ৩৫ মিনিট ভাপে রান্না করতে হবে।

  • মাঝে দুবার ঢাকনা তুলে খুব সাবধানে হালকা হাতে নেড়ে দিতে হবে।

  • ভাতটা হয়ে গেলে দেখতে বেশ স্বচ্ছ দেখাবে।

  • নির্দিষ্ট সময় পর ভাত নামিয়ে নিতে হবে।

  • এই ভাত বেশ আঠালো হয়।

  • যেকোনো ভর্তা, মাছভাজা বা ভুনা মাংস দিয়ে খেতে এই বিন্নি ভাত অসাধারণ।

কোরানো নারকেলে গুড় ও তেজপাতা বা এলাচ বা দারুচিনি জ্বাল দিয়ে তাতেও এই বিন্নি ভাত মিশিয়ে খেতে ভালো লাগবে।