গুড় দিয়ে শুধু পিঠা-পুলিই নয়, তৈরি করা যায় রসগোল্লা আর চা-ও। রেসিপি দিয়েছেন মনিরা মোস্তফা।
উপকরণ: দুধ ১ লিটার, লেবুর রস ১ টেবিল চামচ, পানি ২ টেবিল চামচ।
গুড়ের রস তৈরির জন্য: পানি ৬ টেবিল চামচ, নলেন গুড় ২০০ গ্রাম।
প্রণালি: প্রথমে দুধ জ্বাল দিতে হবে। ফুটে উঠলে তাতে লেবুর রস দিয়ে ছানা তৈরি করতে হবে। ছাঁকনির ওপর কাপড় রেখে ছানা ঢেলে নিতে হবে। সঙ্গে সঙ্গে ছানার ওপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আধা ঘণ্টার মতো কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখতে হবে। এরপর ছানা, এলাচগুঁড়া, চিনি একটি থালায় নিয়ে হাতের তালুর সাহায্যে ১০ মিনিট মেখে মসৃণ মণ্ড তৈরি করতে হবে। ছানার মণ্ড অল্প নিয়ে ছোট বল বানিয়ে রসগোল্লার আকারে তৈরি করে নিতে হবে। আলাদা পাত্রে পানি ও নলেন গুড় মাঝারি আঁচে জ্বাল দিয়ে রস তৈরি করতে হবে। রস ফুটে উঠলে ছানার বলগুলো দিতে হবে। বলগুলো ফুলে উঠলে গ্যাস বন্ধ করে দিন। ২ বা ৩ ঘণ্টা পর ঠান্ডা হলে পরিবেশন করুন।
উপকরণ: তরল দুধ ১ কাপ, গুড় ২ টেবিল চামচ, চা-পাতা ৩ চা-চামচ, ছোট এলাচগুঁড়া আধা চা-চামচ, পানি ১ কাপ।
প্রণালি: প্রথমে একটা সসপ্যানে ১ কাপ পানি ফুটিয়ে নিন। পানি ফুটে উঠলে চা-পাতা দিন। কিছুক্ষণ ফোটার পর দুধ, এলাচগুঁড়া এবং গুড় দিয়ে অল্প ফুটিয়ে নামিয়ে ছেঁকে পরিবেশন করুন।