মুরগি: ১টি
পানি: ২ লিটার
আদা স্লাইস: আধা চা-চামচ
রসুনের কোয়া: ৩টি
পেঁয়াজ: আধা কাপ
গোলমরিচের গুঁড়া: ১ চা-চামচ
লবণ: স্বাদমতো
মুরগির বুকের মাংস: ২৫০ গ্রাম
চিংড়ি: ৪টি
মাশরুম স্লাইস: ২টি
বেবি কর্ন: ১টি
সুইট কর্ন: ১ চা-চামচ
মটরশুঁটি: ১ চা-চামচ
টমেটো স্লাইস: ৪টি
ক্যাপসিকাম স্লাইস: ৫–৬টিৎ
গাজর স্লাইস: ৪টি
সয়া সস: ২ চা-চামচ
যেকোনো পাতা: ২–৩টি
সেদ্ধ ডিম: প্রয়োজনমতো
মুরগি টুকরো করে কেটে ভালো করে ধুয়ে বড় পাত্রে ২ লিটার পানিতে সেদ্ধ করুন।
ফেনা জমে উঠলে একটি চামচ দিয়ে সেটা তুলে স্টকটি ২০-২৫ মিনিট ফুটিয়ে আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ ও লবণ দিয়ে চুলায় মৃদু আঁচে রাখুন ১ ঘণ্টা। এতে স্টকের ওপর একটা স্তর জমবে।
স্তরটি সরিয়ে একটি পাতলা কাপড় দিয়ে স্টকটি ছেঁকে নিন।
মুরগির স্টকের পানিতে সয়া সস মিশিয়ে মুরগির বুকের মাংস সেদ্ধ করে ঠান্ডা করুন।
এবার সাজিয়ে সব মসলা দিয়ে মেখে নিন।
প্যানে অল্প তিলের তেল গরম করে দুই পিঠ হালকা লাল করে ভেজে নিন।
আধা ইঞ্চি পুরু করে স্লাইস করে নিন।
পরিবেশন পাত্রে সেদ্ধ নুডলস দিয়ে স্টক ঢেলে একে একে বাকি সব উপকরণ সাজিয়ে পরিবেশন করুন।