রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম
ড্রাগন ফল: ৬-৮টা
ড্রাগন ফলের ওপরের আবরণ ফেলে দিন।
মাঝখানে দুই টুকরা করে কাটুন।
এবার আধা ইঞ্চি মোটা করে টুকরা করে নিন।
চুলার নিচে কম আঁচে অথবা ওভেনে ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২-৩ ঘণ্টা রাখুন।
পুরোপুরি শুকিয়ে গেলে বায়ুরোধী বয়ামে ঠান্ডা হলে রেখে দিন।
চাইলে কড়া রোদে পাতলা কাপড় দিয়ে ঢেকে শুকাতে পারেন।
তবে সে ক্ষেত্রে কয়েক দিন রোদে দিতে হবে।