ঘরেই বানান আনুশকার প্রিয় থাই খাবার

সেলফি পোস্ট করে আনুশকা লিখেছেন, ‘ছোট সফরে বেশি কিছু করা হয়নি। তাই ব্যাংককের সবচেয়ে আলোচিত জিনিসের সঙ্গে সেলফি দিলাম—ট্রাফিক।’

ছোট সফরে আনুশকার খাবারের তালিকায় রাজত্ব করেছে এই ম্যাঙ্গো স্টিকি রাইস। রীতিমতো ভক্ত বনে গেছেন।

সফরে আনুশকার খাবারের তালিকায় রাজত্ব করেছে এই ম্যাঙ্গো স্টিকি রাইস

খাবারটি থাইল্যান্ডে ভীষণ জনপ্রিয়। আর বানাতেও খুব একটা ঝক্কি নেই। প্রয়োজনীয় উপাদানগুলো প্রায়ই আমাদের রান্নাঘরেও থাকে। আপনি নিজেই রাঁধতে পারেন।

সে জন্য লাগবে দেড় কাপ সুগন্ধি চাল, ১ কাপ নারকেলের দুধ, আধা কাপ চিনি, ১ চা–চামচ কর্নফ্লাওয়ার, ৩ কাপ পানি, ১টা আম আর পরিমাণমতো লবণ।

প্রথমে চাল ধুয়ে নিন। পানি ফুটিয়ে তাতে চাল ঢেলে দিন। এক চিমটি লবণ দিন। এবার ঢেকে রাখুন যতক্ষণ পর্যন্ত না চাল সব পানি শুষে নেয়।

আম এই রেসিপির অপরিহার্য অংশ

এবার একটা পাত্রে ৩-৪ টেবিল চামচ নারকেলের দুধ নিন। তাতে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

নারকেল দুধের মিশ্রণটা হালকা আঁচে চড়িয়ে দিন। চিনি দিয়ে ভালো করে গুলিয়ে নিন। তাতে নারকেল দিয়ে আরও কয়েক মিনিট চুলায় রেখে নামিয়ে নিন।

ভাতের মধ্যে নারকেল দুধের মিশ্রণটা ঢেলে সাবধানে মাখিয়ে নিন। দুই চিমটি লবণ দিন। মিনিটখানেক পর চুলা বন্ধ করে দিন। এভাবে আরও ১০-১২ মিনিট রেখে দিন।

ভাতের মধ্যে নারকেল দুধের মিশ্রণটা ঢেলে সাবধানে মাখিয়ে নিন

স্টিকি রাইস প্রস্তুত হয়ে গেছে। এবার এটা প্লেটে ঢেলে নিন। ভাতটা আঠালো বলে ইচ্ছেমতো আকারে সাজাতে পারেন। গোল, লম্বা বা হৃদয়ের আকারে।

আমটা স্লাইস করে কেটে প্লেটে সাজিয়ে নিন। প্রস্তুত হয়ে গেল জনপ্রিয় থাই খাবার ‘ম্যাঙ্গো স্টিকি রাইস’

প্রস্তুত হয়ে গেল জনপ্রিয় থাই খাবার ‘ম্যাঙ্গো স্টিকি রাইস’

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া