ওটস নানা ভাবে খেতে দেখা যায়। তবে কখনো পেঁয়াজু বানিয়ে খেয়েছেন কি? রেসিপি দিয়েছেন ফারাহ্ সুবর্ণা
ওটস আধা কাপ
মসুর ডাল আধা কাপ
পেঁয়াজকুচি পৌনে এক কাপ
কাঁচা মরিচের কুচি আধা চা-চামচ
ধনেপাতাকুচি ১ টেবিল চামচ
পুদিনাপাতার কুচি ১ চা-চামচ
হলুদগুঁড়ো পৌনে এক চা-চামচ
জিরাগুঁড়ো পৌনে এক চা-চামচ
আদাবাটা পৌনে এক চা-চামচ
রসুনবাটা সিকি চা-চামচ
লবণ স্বাদমতো
তেল ভাজার জন্য
ওটস অল্প পানিতে (২–৩ টেবিল চামচ) ভিজিয়ে রাখতে হবে।
মসুর ডাল দুই ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে পানি ভালোভাবে ঝরিয়ে নিয়ে মিহিন করে বেটে নিতে হবে।
তারপর তেল বাদে বাকি উপকরণ ও পানি নিংড়ে নেওয়া ওটস একসঙ্গে মেখে নিতে হবে।
তেল গরম করে মিশ্রণ থেকে অল্প করে নিয়ে পেঁয়াজুর আকারে গড়ে গরম তেলে লাল করে ভেজে পুদিনা চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।