মর্নিং গ্লোরি স্টার-ফ্রাই
মর্নিং গ্লোরি স্টার-ফ্রাই

কলমি শাক দিয়ে বাড়িতেই বানাতে পারেন মর্নিং গ্লোরি স্টার-ফ্রাই, দেখুন রেসিপি

রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ

উপকরণ

  • কলমি শাক ১ আঁটি

  • রসুন ৫-৬ কোয়া (কুচি)

  • শুকনা মরিচ ২টি

  • পেঁয়াজ ১টি (কুচি)

  • লবণ স্বাদমতো

  • তেল ২ টেবিল চামচ

  • একটু সয়া সস (ঐচ্ছিক)

প্রণালি

কলমি শাক ভালো করে ধুয়ে নিন। ২-৩ ইঞ্চি করে কেটে নিতে হবে। কড়াইতে তেল গরম করে রসুন ও শুকনা মরিচ দিন। ভাজতে হবে সুগন্ধ বের না হওয়া পর্যন্ত। পেঁয়াজ দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এবার কলমি শাক দিয়ে ভালো করে নেড়ে নিন। লবণ ও একটু সয়া সস দিন। ৩-৫ মিনিট ঢেকে রাখতে হবে। শাক নরম হয়ে যাবে। নামিয়ে পরিবেশন করুন।