মিষ্টি আলুর হালুয়া
মিষ্টি আলুর হালুয়া

মিষ্টি আলুর হালুয়ার রেসিপি

শবে বরাতের দিন বাড়িতে বাড়িতে বানানো হয় হালুয়া। নতুনত্ব আনতে মিষ্টি আলু দিয়েও বানাতে পারেন। রেসিপি দিয়েছেন শাহনাজ বেগম

উপকরণ

  • ঘি: দেড় কাপ

  • তেজপাতা: মাঝারি ১টি

  • দারুচিনি: ২ ইঞ্চির ১ টুকরা

  • এলাচ: ছেঁচা ৩টি

  • মিষ্টি আলু: সেদ্ধ ক্বাথ ২ কাপ

  • গুঁড়া দুধ: ২ কাপ

  • চিনি: ৩ কাপ

  • লবণ: আন্দাজমতো।

মিষ্টি আলুর হালুয়া

প্রণালি

চুলায় প্যান বসিয়ে ঘি দিন। এতে তেজপাতা, দারুচিনি ও এলাচ দিয়ে নাড়ুন। সুগন্ধ বের হলে সেদ্ধ মিষ্টি আলুর ক্বাথের সঙ্গে গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে প্যানে দিন। মাঝারি আঁচে নেড়ে কিছুক্ষণ ভাজুন। এরপর চিনি ও লবণ যোগ করে অনবরত নাড়তে থাকুন। মিশ্রণের পানি শুকিয়ে আসতে শুরু করলে দারুচিনি, এলাচ ও তেজপাতা তুলে ফেলুন। হালুয়া প্যানের গা ছেড়ে এলে নামিয়ে নিন। আগে থেকে ঘি ব্রাশ করা ছাঁচে ঢেলে পছন্দমতো আকার দিন। ঠান্ডা হলে কেটে পরিবেশন করুন।