
বড় চিংড়ি দিয়ে কোন পদ খেতে ভালোবাসেন? প্রথমদিকে মাথায় আসবে মালাইকারির কথা। চিংড়ির মালাইকারির রেসিপি দিলেন শাহনাজ সেতু
বড় চিংড়ি ৮–১০টি
নারকেলের দুধ দেড় কাপ
পেঁয়াজবাটা আধা কাপ
আদাবাটা ১ চা–চামচ
রসুনবাটা আধা চা–চামচ
হলুদ আধা চা–চামচ
মরিচগুঁড়া আধা থেকে ১ চা–চামচ
জিরাগুঁড়া আধা চা–চামচ
গরম মসলা ১ চা–চামচের চার ভাগের এক ভাগ
কাঁচা মরিচ ৩–৪টি
তেজপাতা ১টি
দারুচিনি ১ টুকরা
এলাচ ২টি
লবণ স্বাদমতো
চিনি আধা চা–চামচ
শর্ষের তেল ৩ টেবিল চামচ
ঘি ১ চা–চামচ
চিংড়িতে লবণ ও সামান্য হলুদ মেখে ১০ মিনিট ম্যারিনেট করুন। বেশি সময় করার দরকার নেই।
কড়াইয়ে শর্ষের তেল গরম করে চিংড়িগুলো হালকা করে ভেজে তুলে রাখুন।
বেশি ভাজবেন না—তাহলে চিংড়ি শক্ত হয়ে যাবে।
একই তেলে তেজপাতা, দারুচিনি ও এলাচ দিন।
পেঁয়াজবাটা দিয়ে মাঝারি আঁচে ভালো করে কষান।
এরপর আদা-রসুনবাটা, হলুদ, মরিচ ও জিরা দিয়ে অল্প পানি দিয়ে কষাতে থাকুন।
মসলা থেকে তেল উঠলে নারকেলের দুধ দিন।
লবণ ও সামান্য চিনি দিন।
ফুটে উঠলে আঁচ কমিয়ে ৫–৬ মিনিট রান্না করুন।
গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।