বিউলির ডালে টমেটো লইট্টা শুঁটকি
বিউলির ডালে টমেটো লইট্টা শুঁটকি

বিউলির ডালে টমেটো লইট্টা শুঁটকির রেসিপি

উপকরণ

  • লইট্টা শুঁটকি: ১০টি

  • সারা রাত ধরে ভেজানো বিউলির ডাল: সিকি কাপ

  • টমেটো: ২টি

  • তেল: সিকি কাপ

  • মরিচ: ১ চা-চামচ

  • মিষ্টি মরিচ: ৩ টেবিল চামচ

  • ধনিয়াগুঁড়া: ১ চা-চামচ

  • হলুদ: ১ চা-চামচ

  • রসুন: ১টা বড় আস্ত (কিছু কুঁচি করা)

  • পেঁয়াজকুচি: ২টি

  • লবণ: স্বাদমতো

  • কাঁচা মরিচ: ৫–৬টি

প্রণালি

  • প্রথমে শুঁটকি ভলো করে পরিষ্কার করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

  • চুলায় হাঁড়ি বসিয়ে পাত্রে তেল দিয়ে পেঁয়াজ ও রসুন ২–৩ মিনিট হালকা রান্না করে নিতে হবে।

  • পেঁয়াজ নরম হয়ে এলে এর সঙ্গে শুঁটকিসহ ওপরের সব উপকরণ কষিয়ে নিতে হবে ৫–৬ মিনিট।

  • কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে ঢেকে দিন।

  • আরও ৭–৮ মিনিট রান্না করুন। লবণ চেখে নামিয়ে নিন।