নুডলস ১ প্যাকেট
তেল ২ টেবিল চামচ
মাখন ১ টেবিল চামচ
রসুনকুচি ১ টেবিল চামচ
মুরগির বুকের অংশ ১৫০ গ্রাম (স্লাইস করে কাটা)
সবজি ১ কাপ (গাজর, ব্রকলি, বরবটি, ক্যাপসিকাম স্লাইস করা)
রসুনকুচি ২ টেবিল চামচ
সয়া সস ১ টেবিল চামচ
টমেটো সস ১ টেবিল চামচ
কালো গোলমরিচগুঁড়া আধা চা-চামচ
কাঁচা মরিচ ৫-৬টি (ফালি করা)
ধনেপাতাকুচি ১ টেবিল চামচ
পেঁয়াজপাতাকুচি ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো
ফুটন্ত পানিতে ১ চা-চামচ তেল ও লবণ দিয়ে নুডলস ৮০ শতাংশ সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন।
প্যানে তেল ও মাখন গরম করে নিন।
রসুন কুচি এবং মুরগির টুকরোগুলো হালকা লালচে করে ভেজে তুলে রাখুন।
একই প্যানে সামান্য তেল দিয়ে সবজি উচ্চ তাপে ২-৩ মিনিট ভেজে নামিয়ে রাখুন।
এবার সবজির সঙ্গে ভাজা মুরগি, সেদ্ধ নুডলস, সয়া সস, টমেটো সস ও গোলমরিচগুঁড়া দিয়ে ভালোভাবে মেশান।
উঁচু তাপে ২ মিনিট স্টার ফ্রাই করুন।
নামানোর আগে কাঁচা মরিচ, পেঁয়াজপাতা ও ধনেপাতাকুচি ছড়িয়ে নেড়েচেড়ে গরম-গরম পরিবেশন করুন।