
মোমো হতে পারে নানা স্বাদের। আর সেসব বাড়িতেই বানাতে পারেন। এখানে দেখুন চিলি গার্লিক মোমোর বিস্তারিত। রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার
ময়দা ১ কাপ
কর্নফ্লাওয়ার সিকি কাপ
লবণ সিকি চা-চামচ
পানি পরিমাণমতো
তেল ১ চা-চামচ
ময়দা, কর্নফ্লাওয়ার ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন।
এবার তাতে অল্প অল্প পানি দিয়ে নরম ও মসৃণ ডো তৈরি করুন।
শেষে ১ চা-চামচ তেল মাখিয়ে ২০ মিনিট ঢেকে রেখে দিন।
মুরগির কিমা ১ কাপ
বিভিন্ন রকম সবজি মিহি করে কুচি ২ কাপ
স্প্রিং অনিয়নকুচি আধা কাপ
আদাকুচি ১ চা-চামচ
রসুনকুচি ১ চা-চামচ
কাঁচা মরিচকুচি ১ চা-চামচ
সয়া সস ১ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ
গলানো মাখন ১ টেবিল চামচ (এটি মাংসকে জুসি বা নরম রাখবে)
লবণ স্বাদমতো
মুরগির কিমার সঙ্গে ওপরের সব উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিন।
তৈরি করা ডো দিয়ে মোমো শিট তৈরি করে নিন।
এর ভেতর পুর ভরে পছন্দমতো আকার দিয়ে বানিয়ে রাখুন।
এবার মোমোগুলো প্যান ফ্রাই করুন অথবা স্টিম করুন।
কুচানো রসুন ১ টেবিল চামচ
চিলি ফ্লেক্স ১ চা-চামচ
সিচুয়ান পেপার কর্ন আধা চা-চামচ
সয়া সস ১ চা-চামচ
সিরাচা বা চিলি সস ২ টেবিল চামচ
ভিনেগার আধা চা-চামচ
তেল ১ টেবিল চামচ
সাদা তিল ও পেঁয়াজ কলিকুচি (সাজানোর জন্য)
প্যানে তেল দিন।
রসুনকুচি একটু ভেজে একে একে সব দিয়ে দিন।
আগে থেকে ভাপানো মোমোগুলো দিয়ে নাড়াচাড়া করুন।
নামিয়ে গরম-গরম পরিবেশন করুন।