শাহি জর্দা
শাহি জর্দা

শাহি জর্দার রেসিপি

রেসিপি দিয়েছে জেবুন্নেসা বেগম

উপকরণ

  • পোলাওয়ের চাল ১ কাপ অথবা বাসমতী চাল: পৌনে ১ কাপ

  • চিনি: ১ কাপ+৩ টেবিল চামচ

  • ঘি: ২ টেবিল চামচ

  • গরমমসলা (নানা রকম): ৩–৪টি

  • পানি: আধা কাপ

  • জাফরান: ১ চা–চামচ

  • মাওয়া: ২ টেবিল চামচ

  • বাদামকুচি: ২ টেবিল চামচ (কাঠবাদাম, পেস্তাবাদাম)

  • কিশমিশ: ২ টেবিল চামচ

  • পরিবেশনের জন্য ছোট মিষ্টি: পরিমাণমতো

  • মাওয়া: পরিমাণমতো

  • বাদামকুচি: পছন্দমতো

শাহি জর্দা

প্রণালি

জাফরান দিয়ে পোলাওয়ের চাল ৮০ ভাগ সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। বাসমতী চাল হলে সেদ্ধ করার আগে ৩০ মিনিট লবণপানিতে ভিজিয়ে রেখে এরপর সেদ্ধ করবেন। চিনি ও পানি দিয়ে শিরা তৈরি করে এতে গরমমসলা ও ঘি দিন। এবার সেদ্ধ চাল দিয়ে দিন। শিরার সঙ্গে চাল শুকিয়ে এলে নামানোর আগে মাওয়া, বাদামকুচি দিয়ে নেড়ে চুলা থেকে নামিয়ে নিন। ঠান্ডা হলে বাদামকুচি, ছোট ছোট মিষ্টি আর মাওয়া ছড়িয়ে পরিবেশন করুন।