দুধ তরমুজের ঠান্ডা শরবত, দেখুন রেসিপি

ইফতারের জন্য ঠান্ডা শরবতের রেসিপি দিয়েছেন কল্পনা রহমান

উপকরণ

তরল দুধ ৩ কাপ, গুঁড়া দুধ আধা কাপ, কনডেনসড মিল্ক সিকি কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, তরমুজ পরিমাণমতো, রুহ আফজা ২ টেবিল চামচ।

ঠান্ডা শরবত

প্রণালি

তরল দুধ, গুঁড়া দুধ, কনডেনসড মিল্ক, কর্নফ্লাওয়ার একসঙ্গে জ্বাল দিয়ে পরে ঠান্ডা করে নিন। ফ্রিজে রেখে আরও ঠান্ডা করুন। তরমুজ কিউব করে কেটে ঠান্ডা করে নিতে হবে। দুধের সঙ্গে রুহ আফজা আর কাটা তরমুজ মিশিয়ে নিন। ঠান্ডা ঠান্ডাই পরিবেশন করুন।