
সবজি দিয়েও বানানো যায় নানা রকমের মিষ্টি। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার
খোসা ছাড়িয়ে মিহি করে গ্রেট করা বিট: ২ কাপ
ছানা বা খোয়া ক্ষীর: ১ কাপ
তরল ফুলক্রিম দুধ: আধা কাপ
চিনি: আধা কাপ
ঘি: ৩ টেবিল চামচ
১ কাপ গুঁড়া দুধের ৩ ভাগের ১ ভাগ
সবুজ এলাচিগুঁড়া: আধা চা-চামচ
কাজু ও পেস্তাবাদামকুচি: ২ টেবিল চামচ
কড়াইয়ে ২ টেবিল চামচ ঘি গরম করে নিন।
গ্রেট করা বিট দিয়ে দিন।
মাঝারি আঁচে ৫-৭ মিনিট ভালো করে ভেজে নিন, যাতে বিটের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়।
এবার বিটের মধ্যে তরল দুধ ঢেলে ঢেকে দিন।
কম আঁচে মিনিট পাঁচেক রাখুন, যাতে বিট একদম নরম হয়ে সেদ্ধ হয়ে যায়।
দুধ শুকিয়ে বিট নরম হলে ছানা (বা খোয়া ক্ষীর) ও চিনি মিশিয়ে দিন।
চিনি গলে মিশ্রণটি কিছুটা পাতলা হবে, অনবরত নাড়তে থাকুন।
মিশ্রণ শুকিয়ে এলে গুঁড়া দুধ ও এলাচিগুঁড়া দিয়ে দিন।
নামানোর আগে বাকি ১ টেবিল চামচ ঘি দিয়ে দিন।
মিশ্রণটি যখন কড়াইয়ের গা ছেড়ে এক জায়গায় দলা পাকিয়ে আসবে, তখন আঁচ বন্ধ করুন।
একটি থালা বা ট্রেতে সামান্য ঘি মেখে নিয়ে গরম মিশ্রণটি সমান পুরু করে ঢেলে দিন।
পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হয়ে গেলে ছুরি দিয়ে বরফির আকারে কেটে পরিবেশন করুন।