
গরম পড়ে গেছে। একটু পরপরই ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে। বাড়িতেই বানাতে পারেন কাঁচা আমের পানীয়। রেসিপি দিয়েছেন শাহানাজ বেগম
কাঁচা আম ১টি (মাঝারি)
পুদিনাপাতা ১ মুঠো
চিনি বা গুড় ২-৩ টেবিল চামচ (স্বাদমতো)
লবণ এক চিমটি
বিট লবণ বা ব্ল্যাক সল্ট আধা চা-চামচ
ভাজা জিরাগুঁড়া আধা চা-চামচ
ঠান্ডা পানি ২-৩ কাপ
বরফ প্রয়োজনমতো
কাঁচা আম চুলায় পুড়িয়ে নরম করে নিন।
ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে ভেতরের শাঁস বের করুন।
আমের শাঁস, পুদিনাপাতা, চিনি বা গুড়, লবণ, জিরাগুঁড়া দিয়ে ব্লেন্ড করুন।
এই মিশ্রণ ঠান্ডা পানির সঙ্গে মিশিয়ে নিন। গ্লাসে বরফ দিয়ে পরিবেশন করুন।