কাঁচা আমের সময় এখন। বানাতে পারেন পোড়া আমের কাজি। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম
উপকরণ
কাঁচা আম: ১টি
রসুনকুচি: ১ টেবিল চামচ
শুকনা মরিচ: ২টি
লবণ: স্বাদমতো
মরিচের গুঁড়া: আধা চা-চামচ
শর্ষের তেল: ১ চা-চামচ
প্রণালি
কাঁচা আম ও রসুন আগুনে পুড়িয়ে নিন। ভাজা শুকনা মরিচ, পোড়ানো রসুনের কোয়া, লবণ, মরিচের গুঁড়া ও শর্ষের তেল একসঙ্গে মেখে নিন। পোড়া আমের খোসা ও বিচি ফেলে চটকে নিন। বাকি উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। পরিমাণমতো খাওয়ার পানি দিয়ে কাজি তৈরি করে নিন। এটি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী টক। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।