ফ্রুটস মগ কেক
ফ্রুটস মগ কেক

ফ্রুটস মগ কেকের রেসিপি

উপকরণ

  • ময়দা: আধা কাপ

  • ডিম: ১টা

  • শুকনা ফল (কিশমিশ, পেস্তা বাদাম, কাজু বাদাম): ১ টেবিল চামচ

  • তেল অথবা মাখন: ২ টেবিল চামচ

  • এসেন্স: ২ ফোঁটা

  • তরল দুধ: আধা কাপ

  • খাবার রং (ইচ্ছা): কয়েক ফোঁটা

  • বেকিং পাউডার: আধা চা-চামচ

  • চিনি: আধা কাপ

প্রণালি

  • একটা মগে ডিম ফেটে চিনি, দুধ, তেল অথবা মাখন মেশান।

  • এতে এসেন্স অথবা দারুচিনিগুঁড়া সামান্য মেশান।

  • খাবার রং দিতে চাইলে দিন।

  • ময়দা ও বেকিং পাউডার মেশান।

  • এবার একটি মগের অর্ধেকটা পরিমাণ কেকের ব্যাটার দিন।

  • তারপর বাদামকুচি, কিশমিশ দিয়ে মগ মাইক্রোওভেনে ২ মিনিট রাখুন।

  • ২ মিনিটেই কেক তৈরি হয়ে যাবে।